সর্বশেষ

রাজনীতি

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডা. শফিকুর রহমান ও নাহিদ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ২৪ মিনিটে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এ শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনের পর ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম, সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে এ শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের অবদানের প্রতি গভীর সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

৩২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন