পিরোজপুরে সুপেয় পানির সংকট: স্থায়ী সমাধানের দাবিতে অবস্থান কর্মসূচি
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ১০:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
পিরোজপুর পৌর এলাকায় দীর্ঘদিন ধরে চলমান সুপেয় পানির তীব্র সংকটের স্থায়ী সমাধানের দাবিতে পৌরবাসী পিরোজপুর পৌরসভার সামনে ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে অনুষ্ঠিত এ কর্মসূচিতে পৌরসভার বিভিন্ন এলাকার ভুক্তভোগী বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পিরোজপুর পৌর এলাকায় সুপেয় পানির চরম সংকট বিরাজ করছে। অনেক এলাকায় নিয়মিত পানি সরবরাহ না থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে গ্রীষ্ম মৌসুমে এই সংকট আরও তীব্র হয়ে উঠেছে।
তারা অভিযোগ করেন, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তারা শান্তিপূর্ণভাবে পৌরসভা ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছেন।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে পানি সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ, পানির লাইনের সংস্কার এবং নিরবচ্ছিন্ন সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, পিরোজপুর পৌর এলাকায় সুপেয় পানির সংকট দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।
১৯৩ বার পড়া হয়েছে