সর্বশেষ

জাতীয়তারেক রহমানে সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ
রমজান উপলক্ষে স্কুলে টানা ৩৬ দিনের ছুটি শুরু
রমজান উপলক্ষে সরকারি-বেসরকারি দপ্তরে নতুন সময়সূচি কার্যকর
রমজানে মেট্রোরেলে ইফতার বহন ও খাওয়ায় বিধিনিষেধ
সারাদেশসুনামগঞ্জে ৪.১ মাত্রার ভূমিকম্প, কোনো ক্ষয়ক্ষতির খবর নেই
রাজশাহী নগর স্বাস্থ্যকেন্দ্রে ৭ মাস বেতন বকেয়া
নেত্রকোণায় সিলিন্ডার বিস্ফোরণে দুই পরিবারের তিনটি ঘর পুড়ে ছাই
ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫
ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
মাদলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
২২ বছর পর রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদন
নওগাঁ-৫: নবনির্বাচিত এমপি জাহিদুল ইসলাম ধলুকে সংবর্ধনা
প্রথম তারাবিতে বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের ঢল
আলফাডাঙ্গায় আ.লীগ কার্যালয়ে পতাকা, ভিডিও ভাইরাল
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি, চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাম্পের হাতে
অগ্রগতি ছাড়াই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
খেলা২০২৮ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, নিশ্চিত করল আইসিসি
সারাদেশ

২২ বছর পর রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদন

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ ২২ বছর পর রাজশাহী মহানগর যুবদলের অধীন ৪১টি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ সিদ্ধান্তে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় কমিটি রাজশাহী মহানগরের ৪১টি ওয়ার্ডে ৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়। কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এ আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ২১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে রূপ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দীর্ঘদিন পর ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কাঠামো গঠিত হওয়ায় স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতারা নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছা বার্তা প্রকাশ করে কেন্দ্রীয় ও মহানগর যুবদল নেতাদের ধন্যবাদ জানান।

কয়েকজন নেতা জানান, একসময় তারা ওয়ার্ড যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। কিন্তু দীর্ঘদিন কমিটি না হওয়ায় পদ-পদবি পাননি। বর্তমানে বিএনপির বিভিন্ন দায়িত্বে থাকলেও যুবদলের ওয়ার্ড কমিটি গঠনে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সালমগীর হোসেন বলেন, ২০০৯ সালে তিনি ওয়ার্ড যুবদলের সভাপতি পদে প্রার্থী ছিলেন, কিন্তু তখন কমিটি ঘোষণা হয়নি। বর্তমানে বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করলেও নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন তিনি। একইভাবে ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতিও জানান, অতীতে যুবদল করলেও কমিটি না পাওয়ার আক্ষেপ ছিল; তবে বর্তমান উদ্যোগে তিনি আনন্দিত।

মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে কমিটি বঞ্চিত ওয়ার্ডগুলোতে নেতৃত্বের সুযোগ সৃষ্টি হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।

এছাড়া রাজপাড়া, বোয়ালিয়া ও শাহমখদুম থানা বিএনপির নেতারাও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।

রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি জানান, প্রতিটি ওয়ার্ডে কর্মীসভা করে সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছিল। কেন্দ্রীয় কমিটি তা অনুমোদন দেওয়ায় ২২ বছরের অপেক্ষার অবসান হয়েছে এবং সংগঠনে নতুন গতি এসেছে।

কমিটি নিয়ে কোনো অভিযোগ আছে কি না-এ প্রশ্নে তিনি বলেন, যুবদল একটি বৃহৎ সংগঠন। প্রাথমিকভাবে ৮ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ২১ সদস্যের আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ থাকায় আরও অনেক নেতা যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

তিনি আরও জানান, পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটির আকার হবে ৫১ সদস্যের। পাশাপাশি মহানগরের অধীন ৮টি থানা কমিটিও গঠন করা হবে, যেখানে প্রায় ৪০০ নেতাকর্মী পদায়নের পরিকল্পনা রয়েছে। এতে ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীরা আর বঞ্চিত থাকবেন না বলে আশা প্রকাশ করেন তিনি।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন