সর্বশেষ

জাতীয়প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
ত্রয়োদশ সংসদ নির্বাচন: বিএনপি'র নতুন মন্ত্রিসভা নিয়ে জোর আলোচনা
ডা. শফিক ও নাহিদের বাসায় আজ সন্ধ্যায় যাচ্ছেন তারেক রহমান
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল, নতুন দায়িত্বে সিরাজ উদ্দিন
মঙ্গলবার শপথ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা
জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তৈয়্যব
৩০ আসনে ভোট পুনর্গণনার দাবিতে ট্রাইব্যুনালে যাচ্ছে জামায়াত নেতৃত্বাধীন জোট
উইকিমিডিয়া বাংলাদেশে-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
সারাদেশশপথের পর শ্রদ্ধা নিবেদন: জাতীয় স্মৃতিসৌধ সাময়িকভাবে বন্ধ
ময়মনসিংহ-৪: গণসংহতি আন্দোলন ছাড়লেন মুস্তাফিজুর রহমান রাজিব
রংপুরের জাল ভোটের অভিযোগ: বিএনপি চায় ৩ আসনের পুনঃগণনা
গোপালগঞ্জের ৩ আসনে ১৯ প্রার্থী জামানত হারালেন
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী করার দাবিতে কলাপাড়ায় সংবাদ সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: মাদারীপুরে ২৫ প্রার্থীর মধ্যে ১৭ জনের জামানত বাজেয়াপ্ত
রাজশাহী-৪ আসনে ভোটে অনিয়মের অভিযোগ, পুনঃগণনা চায় বিএনপি প্রার্থী
কিশোরগঞ্জ-৬: দেশের সর্বোচ্চ ব্যবধানে জয়ী বিএনপির শরিফুল আলম
মাদারীপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা: এখনও মামলা হয়নি
আড়াইহাজারে ছিনতাইকালে দুই যুবককে গণপিটুনি, অস্ত্র ও গুলি উদ্ধার
শিবগঞ্জে জামায়াতে ভোট দেয়ায় স্ত্রীকে তালাকের অভিযোগ
রোজায় বাজারদর স্থিতিশীলতা ও নিরাপদ খাদ্য নিশ্চিতে চাঁপাইনবাবগঞ্জে সভা
ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ
বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণ: মামলা, আরও ২ জন গ্রেপ্তার
কুমিল্লার দাউদকান্দিতে বাস খাদে, নিহত ২; আহত অন্তত ৭
টাঙ্গাইলে প্রাইভেটকার-অটোভ্যান সংঘর্ষে দুইজন নিহত
সিরাজগঞ্জে বাস-রিক্সা সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত রিকশাচালক
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের
নওগাঁয় খাসির মাংসের নামে কুকুর জবাই, পালালেন দুই বিক্রেতা
সাতক্ষীরার পাটকেলঘাটায় ব্রিজের ওপর যুবককে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই
নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে চুয়াডাঙ্গায় সমন্বয় সভা
আন্তর্জাতিকনাইজেরিয়ার কয়েকটি গ্রাম হামলা, নিহত অন্তত ৩২
খেলাইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ: পাকিস্তানে পার্লামেন্টের সামনে পিটিআই সমর্থকদের অবস্থান
সারাদেশ

গণসংহতি আন্দোলন ছাড়লেন মুস্তাফিজুর রহমান রাজিব

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
মুস্তাফিজুর রহমান রাজিব গণসংহতি আন্দোলন থেকে পদত্যাগ করেছেন। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনে গণসংহতি আন্দোলনের মাথাল প্রতীকের প্রার্থী ছিলেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত ট্রিপল টি-তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে মুস্তাফিজুর রহমান রাজিব বলেন, দীর্ঘদিন ধরে তিনি গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের দায়িত্ব পালন করে আসছিলেন। তবে ব্যক্তিগত ও পারিবারিক কারণেই তাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এখন থেকে তিনি গণসংহতি আন্দোলনের কোনো পদে যুক্ত থাকবেন না বলেও জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনে মাথাল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ৪৬৭ ভোট পান মুস্তাফিজুর রহমান রাজিব। কম ভোট পাওয়ায় তিনি জামানত হারান।

এই আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ১ লাখ ৭৯ হাজার ৬৬৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান এমরুল, যিনি পান ১ লাখ ৭১ হাজার ৮৮০ ভোট।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন পেয়েছেন ৮ হাজার ৭০১ ভোট। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আবু মো. মুসা সরকার পেয়েছেন ৩ হাজার ৮৪৫ ভোট। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত কাস্তে প্রতীকের প্রার্থী এমদাদুল হক মিল্লাত পেয়েছেন ১ হাজার ৩৯৭ ভোট। বাংলাদেশ সুপ্রিম পার্টি (বি.এস.পি) মনোনীত একতারা প্রতীকের প্রার্থী মো. লিয়াকত আলী পেয়েছেন ৮৯২ ভোট। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত কাঁচি প্রতীকের প্রার্থী শেখর কুমার রায় পেয়েছেন ৭৪০ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকের প্রার্থী মো. হামিদুল ইসলাম পেয়েছেন ৩৭৩ ভোট।

ময়মনসিংহ-৪ (সদর) আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৬ লাখ ৯৫ হাজার ৩০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৪৫ হাজার ৫ জন, নারী ভোটার ৩ লাখ ৫০ হাজার ২৯১ জন এবং হিজড়া ভোটার ১০ জন। মোট ১৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ভোট পড়েছে ৩ লাখ ৬৭ হাজার ৯৬৩টি।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন