সর্বশেষ

জাতীয়একক সংখ্যাগরিষ্ঠতার পেয়ে সরকার গঠনের পথে বিএনপি
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ১৮১টি, জামায়াতে ইসলামী ৫৫টি, এনসিপি ২টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশবগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
সারাদেশ

সিরাজগঞ্জের ৬ আসনের মধ্যে ৫টিতে বিএনপি, ১টিতে জামায়াত বিজয়ী

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলা থেকে নির্বাচিত ৬টি আসনের মধ্যে ৫টিতে বিএনপি বিজয়ী হয়েছেন, আর ১টিতে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামী প্রার্থী।

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী সেলিম রেজা ‘ধানের শীষ’ প্রতীকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ১৬৫টি ভোট কেন্দ্রে গণনা শেষে তিনি ১,১৫,১৩২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর শাহিনুর আলম ১,০৬,৭৩২ ভোট পেয়েছেন।

সিরাজগঞ্জ-২ আসনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ‘ধানের শীষ’ প্রতীকে বিজয়ী হয়েছেন। তিনি ৯৯৩ পোস্টাল ভোট সহ মোট ১,৭৭,৬৩১ ভোট অর্জন করেছেন। প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মুহাম্মদ জাহিদুল ইসলাম পেয়েছেন ১,৩৮,২২৫ ভোট। দু’জনের মধ্যে ভোটের ব্যবধান ৩৯,৪০৬।

সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী আইনুল হক ‘ধানের শীষ’ প্রতীকে ১৫৮টি কেন্দ্রের সব ভোট গণনায় ১,৭৬,৬৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। খেলাফত মজলিসের মুহাম্মদ আব্দুর রউফ ‘রিক্সা’ প্রতীকে ১,১৭,৭৩৭ ভোট পেয়েছেন।

সিরাজগঞ্জ-৪ আসনে এবার জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর রফিকুল ইসলাম খান। তিনি ১৪৭টি কেন্দ্রের সব ভোট গণনায় ১,৬১,৮৭২ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম আকবর আলী ‘ধানের শীষ’ প্রতীকে ১,৬১,২৭৮ ভোট পেয়েছেন।

বাকি সিরাজগঞ্জ-৫ ও সিরাজগঞ্জ-৬ আসনের ফলাফলেও বিএনপি প্রার্থীর জয় নিশ্চিত হয়েছে।
এই ফলাফলের মাধ্যমে জেলা নির্বাচনে বিএনপি সুস্পষ্ট প্রাধান্য দেখিয়েছে।

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন