সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন ও গণভোট-২০২৬ নিয়ে মতবিনিময় সভা

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ শাহাদাত হোসেন মাসুদ। জেলা প্রশাসক সভায় বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিত করতে জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। তিনি আরও উল্লেখ করেন, আইন-শৃঙ্খলা বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করার গুরুত্ব জোর দিয়ে বলেন, কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না। এছাড়াও সকল রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।

সভায় জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই মতবিনিময় সভার আয়োজন করা হয় জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের উদ্যোগে।

১৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন