সারাদেশ
রূপগঞ্জের পূর্বাচল ১ নম্বর সেক্টরে ভোররাতে নীলা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ২টি রেস্টুরেন্ট, ২টি মিষ্টির দোকান এবং ১টি মুদির দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
রূপগঞ্জে নীলা মার্কেটে ভয়াবহ আগুন, কোটি টাকার ক্ষতি
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রূপগঞ্জের পূর্বাচল ১ নম্বর সেক্টরে ভোররাতে নীলা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ২টি রেস্টুরেন্ট, ২টি মিষ্টির দোকান এবং ১টি মুদির দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবী করেছেন, আগুনে কমপক্ষে ১ কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আতিকুল ইসলাম জানান, ভোররাত ৫টার দিকে মেহেদীর মালিকানাধীন একটি রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুনটি আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকান্ডে কেউ হতাহত হননি। তবে ক্ষয়ক্ষতির সঠিক কারণ এখনও জানা যায়নি এবং বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে আগুনের সঠিক কারণ জানানো হবে।
১০৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন