বরগুনায় নির্বাচনী সরঞ্জাম বিতরণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহনের প্রস্তুতি হিসেবে বরগুনা জেলার ২টি আসনের ৩১২টি ভোট কেন্দ্রে ভোটের সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে।
বুধবার সকাল থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ভোট কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে দেওয়ার কার্যক্রমে অংশগ্রহণ করছেন।
প্রশাসনের একাংশ জানিয়েছে, জেলার ১৬৪টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ পরিস্থিতিতে ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে ৬,৩৯২ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য সতর্ক অবস্থানে রয়েছে। জেলার ২৮ জন ম্যাজিস্ট্রেট নির্বাচনী তদারকি দায়িত্ব পালন করবেন।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রে প্রত্যেক কেন্দ্রে পুলিশ, অঙ্গিভূত আনসার ও ব্যাটেলিয়ান আনসারসহ মোট ১৩ জন সদস্য দায়িত্ব পালন করবেন। অন্য কেন্দ্রে প্রত্যেকটিতে ১২ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্বে থাকবেন। এছাড়া র্যাব, পুলিশ ও ব্যাটেলিয়ান আনসারের টহলও ভোটকেন্দ্রগুলিতে নিয়মিত তৎপরতা রাখবেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, বরগুনায় ভোট গ্রহণ প্রক্রিয়াকে অবাধ, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
১০৬ বার পড়া হয়েছে