সর্বশেষ

জাতীয়আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার
রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট, প্রস্তুতির শেষ ধাপে দেশ
কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট
নির্বাচন ও গণভোটকে ঘিরে চার দিনের সরকারি ছুটি
নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বাংলাদেশে গণতন্ত্র পুনর্গঠনের পথ কঠিন
সারাদেশসারাদেশের সকল কেন্দ্রে চলছে ভোটের সরঞ্জাম বিতরণ
মোংলায় নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু, ৩১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ
পঞ্চগড়ে ভোটের প্রস্তুতি পরিদর্শনে সেনাবাহিনীর রংপুর ডিভিশন কমান্ডার
পাবনায় ডিবি'র অভিযান: আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজন আটক
কেন্দুয়ায় নির্বাচনী সংঘর্ষে আহত ৭, ২ জনের অবস্থা গুরুতর
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ, ভিডিও ভাইরাল
কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচনের নিশ্চয়তায় র‍্যাবের তৎপরতা বৃদ্ধি
টাঙ্গাইলে র‍্যাব-১৪ এর বিশেষ টহল জোরদার
৫০ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির
গোবিন্দগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্রিফিং অনুষ্ঠিত
জামালপুরে নির্বাচনী সরঞ্জাম বিতরণ সম্পন্ন, ৬২৩ কেন্দ্র ভোটগ্রহণে প্রস্তুত
রূপগঞ্জে নীলা মার্কেটে ভয়াবহ আগুন, কোটি টাকার ক্ষতি
পাথরঘাটায় কিশোর গ্যাং সদস্যদের এক মাসের কারাদণ্ড
বিএনপি প্রার্থীর অভিযোগে নাটোরে ইসলামী ব্যাংকের চার কোটি টাকার লেনদেন স্থগিত
রংপুরে জাপা প্রার্থী মাহবুবার রহমানকে হেনস্থার অভিযোগ, এনসিপির বিরুদ্ধে বিক্ষোভ
আন্তর্জাতিককানাডার স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ১০
ম্যান্ডেলসন–কাণ্ডে পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
খেলা১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে পাকিস্তান দল
সারাদেশ

ধামরাইয়ে চলছে নির্বাচনী সরঞ্জাম বিতরণ, তৎপর নিরাপত্তা ব্যবস্থা

রাসেল হোসেন, ধামরাই
রাসেল হোসেন, ধামরাই

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ধামরাই (ঢাকা-২০) আসনের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য কেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে।

আজ সকাল ১১টা থেকে ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়। উপজেলা জুড়ে মোট ১৪৭টি ভোট কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে যাবে।

ধামরাই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন স্থানে বিশাল নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য মোতায়েন করা হয়েছে ৩ প্লাটুন বিজিবি, ৬ প্লাটুন সেনাবাহিনী, পুলিশের ১৫টি মোবাইল টিম, ৫টি স্ট্রাইকিং ফোর্স, স্ট্যান্ডবাই ইউনিট এবং র‍্যাবের ২টি স্ট্রাইকিং ফোর্স। এছাড়া আনসার বাহিনীর ১৯১১ জন কর্মী দায়িত্ব পালন করবেন।

প্রতিটি ভোট কেন্দ্রে কমপক্ষে একজন পুলিশ সদস্য মোতায়েন থাকবেন এবং ঝুঁকিপূর্ণ ১৩টি কেন্দ্রে দুইজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচনের নির্বাহী পর্যবেক্ষণে থাকবেন ৭ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। পাশাপাশি, প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের এই পদক্ষেপ নির্বাচনের সময়ে সম্ভাব্য সকল ঝুঁকি মোকাবেলা করতে এবং ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটদানের পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন