সর্বশেষ

জাতীয়আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার
রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট, প্রস্তুতির শেষ ধাপে দেশ
কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট
নির্বাচন ও গণভোটকে ঘিরে চার দিনের সরকারি ছুটি
নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বাংলাদেশে গণতন্ত্র পুনর্গঠনের পথ কঠিন
সারাদেশসারাদেশের সকল কেন্দ্রে চলছে ভোটের সরঞ্জাম বিতরণ
মোংলায় নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু, ৩১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ
পঞ্চগড়ে ভোটের প্রস্তুতি পরিদর্শনে সেনাবাহিনীর রংপুর ডিভিশন কমান্ডার
পাবনায় ডিবি'র অভিযান: আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজন আটক
কেন্দুয়ায় নির্বাচনী সংঘর্ষে আহত ৭, ২ জনের অবস্থা গুরুতর
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ, ভিডিও ভাইরাল
কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচনের নিশ্চয়তায় র‍্যাবের তৎপরতা বৃদ্ধি
টাঙ্গাইলে র‍্যাব-১৪ এর বিশেষ টহল জোরদার
৫০ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির
গোবিন্দগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্রিফিং অনুষ্ঠিত
জামালপুরে নির্বাচনী সরঞ্জাম বিতরণ সম্পন্ন, ৬২৩ কেন্দ্র ভোটগ্রহণে প্রস্তুত
রূপগঞ্জে নীলা মার্কেটে ভয়াবহ আগুন, কোটি টাকার ক্ষতি
পাথরঘাটায় কিশোর গ্যাং সদস্যদের এক মাসের কারাদণ্ড
বিএনপি প্রার্থীর অভিযোগে নাটোরে ইসলামী ব্যাংকের চার কোটি টাকার লেনদেন স্থগিত
রংপুরে জাপা প্রার্থী মাহবুবার রহমানকে হেনস্থার অভিযোগ, এনসিপির বিরুদ্ধে বিক্ষোভ
আন্তর্জাতিককানাডার স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ১০
ম্যান্ডেলসন–কাণ্ডে পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
খেলা১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে পাকিস্তান দল
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ, ভিডিও ভাইরাল

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জামায়াতকর্মী আলহাজ্ব মোস্তাকিম ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামের ডুবনিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

দাইপুখুরিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির সদস্যসচিব আতিকুল ইসলাম জুয়েল জানিয়েছেন, মোস্তাকিম ও তার সহযোগীরা গ্রামের সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে ভোট আদায় করার চেষ্টা করছিলেন। অভিযোগ অনুযায়ী, এক ভোটারকে টাকা দিতে গিয়ে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে মোস্তাকিম ও তার সহযোগি মনিরুলকে আটক করে। তবে অন্য সহযোগীরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, স্থানীয় জনতার সঙ্গে মোস্তাকিম ও মনিরুলের মধ্যে বাগবিতণ্ডা হয়। শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম জানিয়েছেন, এই ধরনের ঘটনা পরবর্তীতে আর ঘটবে না এমন আশ্বাসের পর স্থানীয়রা তাদের ছেড়ে দিয়েছে।

অন্যদিকে, আলহাজ্ব মোস্তাকিমের সঙ্গে যোগাযোগ করা গেলেও তার মন্তব্য পাওয়া যায়নি। শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম জানিয়েছেন, “কর্মীদের ভোট কেনার প্রশ্নই ওঠে না, আমরা এমন কিছু করতে পারি না। চায়ের টাকাও দিতে পারি না। বিষয়টি খোঁজ নিয়ে পরে জানানো হবে।”

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ বলেন, ভোট কেনার বিষয়ে এ পর্যন্ত কোনও লিখিত বা মৌখিক অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন