সর্বশেষ

জাতীয়সাংবাদিকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের নিষেধাজ্ঞা তুলে নিলো ইসি
যেকোনো সময় নিরাপদ চলাচল নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: তারেক রহমান
নারীর ক্ষমতায়নের পথে বাধা সৃষ্টি করবে জামায়াত : রুহুল কবির
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ, ইসি নীতি পরিবর্তন না করলে ঘেরাও হুঁশিয়ারি এনসিপি’র
ডিএনসিসি প্রশাসক এজাজকে অপসারণ, দায়িত্ব পেলেন সুরাইয়া
জাতীয় সংসদ নির্বাচন: ফাঁকা হচ্ছে ঢাকা, ভোট উৎসবের আমেজ
নির্বাচনের তিন দিন আগে ঢাকা-১৮ আসনে মান্নার প্রার্থিতা প্রত্যাহার
আজ সুপ্রিম কোর্টে ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
আজ প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা ও সচিবদের বৈঠক
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, কমতে পারে শুল্ক
আজ থেকে মাঠে সেনাসহ সব আইনশৃঙ্খলা বাহিনী, থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
সারাদেশপঞ্চগড়ে ভোটের নিরাপত্তা ও উন্নয়ন প্রকল্পে জোর দিচ্ছেন সারজিস আলম
ভোটের আগে শিল্পাঞ্চল ছাড়ছেন পোশাক শ্রমিকরা, বেড়েছে পরিবহন চাহিদা
জামায়াত কখনো ১ নম্বর দল হতে পারে না : সিরাজগঞ্জে ইকবাল হাসান
কুমিল্লায় পাল্টাপাল্টি অভিযোগ, জাল ভোট ও কেন্দ্র দখলের আশঙ্কা
পাথরঘাটায় সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুকে পিটিয়ে আহত
মোংলায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন
ভৈরবে নারী মিছিলে হামলা, যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগের প্রস্তুতি
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর
গোপালগঞ্জে নির্বাচনী প্রচারণার শেষ দিনে ব্যাপক শোভাযাত্রা ও মিছিল
লালমনিরহাট-৩ আসনে আবু তাহেরের নির্বাচনী ইশতেহার ঘোষণা
সাতক্ষীরায় নির্বাচনের জন্য ১৮ লাখের বেশি ব্যালট পৌঁছেছে
আনসার ভিডিপিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : কমান্ডার কামরুন্নাহার
ভৈরবে ১১ দল সমর্থিত রিক্সা প্রতিকের প্রার্থীর নারী কর্মীদের উপর যুবদলের হামলা
২৪ বছর পর ভোটের অধিকার ফিরিয়ে দিতে জনগণ প্রস্তুত : দুলু
মাদারীপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থী শোকজ
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
মোংলায় ৫২ ভোটকেন্দ্রের মধ্যে ৪০টি ঝুঁকিপূর্ণ, বাড়ানো হচ্ছে নজরদারি
নির্বাচনী নিরাপত্তায় রাজশাহীতে পদ্মা নদীতে বিজিবির বিশেষ মহড়া
মানিকগঞ্জে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগ
লক্ষ্মীপুর-৪: দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে ২ জন নিহত, আহত ৬
নাটোরের গুরুদাসপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সপ্তম শ্রেণির ৩ বন্ধুর মৃত্যু
শার্শা-বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
নরসিংদীর রায়পুরায় গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আহত ১
আন্তর্জাতিকজাপানের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছে প্রধানমন্ত্রী তাকাইচির দল
খেলাপাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি, যোগ দেবেন আইসিসি সভায়
সারাদেশ

মুন্সিগঞ্জ-৩: বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শেষ জনসভা, জনগণই শক্তি

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সিগঞ্জ 
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সিগঞ্জ 

সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সিগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনের বিদ্রোহী বিএনপি প্রার্থী মো. মহিউদ্দিন বলেছেন, 'নেতা নেই, তাতে কি হয়েছে। সাধারণ জনগণই আমার বড় শক্তি। হাজার হাজার মানুষ আমার পক্ষে নির্বাচনের জন্য মাঠে নেমে গেছে। এখন আর ভয় দেখিয়ে কোনো লাভ নেই।'

সোমবার বিকেল ৫টায় মুন্সিগঞ্জ শহরের জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন সড়কে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের শেষ জনসভায় তিনি এসব মন্তব্য করেন।

মহিউদ্দিন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদ্য বহিস্কৃত সদস্য সচিব। তিনি ফুটবল প্রতীকে নির্বাচন করছেন। এ আসনে কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জনসভা শুরু হওয়ার আগে মুন্সিগঞ্জ ও মিরকাদিমের বিভিন্ন ওয়ার্ড ও সাতটি ইউনিয়ন থেকে শত শত নারী-পুরুষ, তরুণ-তরুণীরা মিছিল নিয়ে যোগ দেন। সকাল থেকে দুপুর পর্যন্ত তারা ভোট এবং প্রার্থী সমর্থন নিয়ে নানা ধরনের শ্লোগান ও বাদ্যযন্ত্রের মাধ্যমে জনসভাস্থল মুখরিত করেন। বিকেলে শহরের প্রেসক্লাব থেকে সুপারমার্কেট ও কৃষি ব্যাংক হয়ে বাসস্ট্যান্ড পর্যন্ত জনসভা বিস্তৃত হয়।

জনসভায় মহিউদ্দিন স্থানীয় প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, 'আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার জন্য অনুরোধ করছি। কোনো কারণে কাউকে ভয় পাবেন না। যদি নিরপেক্ষ না থাকেন, জনগণ আপনাদের বিন্দুমাত্র ছাড় দেবে না।' পরে তিনি নিজ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এ সময় তার সঙ্গে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য ও বহিস্কৃত নেতৃবৃন্দ যেমন আতোয়ার হোসেন বাবুল, শাহাদাৎ হোসেন সরকার, সাইদুর রহমান ফকির, মো. সাইদুর রহমান সরকার ও মুজিবুর রহমান।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন