সর্বশেষ

সারাদেশ

জনসভায় পিতার আদর্শে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি শামা ওবায়েদের

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ১:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) নির্বাচনি এলাকায় আবেগঘন একটি দৃশ্যের সাক্ষী হয়েছেন মানুষ।

সোমবার বিকালে নগরকান্দা উপজেলার এম এন একাডেমি মাঠে অনুষ্ঠিত জনসভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম তার প্রয়াত পিতা ও বিএনপির বর্ষীয়ান নেতা কে এম ওবায়দুর রহমানকে স্মরণ করতে গিয়ে আবেগে কান্নায় ভেঙে পড়েন।

জনসভায় বক্তৃতা দিতে গিয়ে শামা ওবায়েদ বলেন, 'আমার পিতার জন্য এই অঞ্চলের মানুষ তাদের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে গেছেন। তিনি দল, মত, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে থেকে নগরকান্দা-সালথার মানুষকে আগলে রেখেছিলেন। আজ তার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি।'

মাঠজুড়ে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যেও শোকের ছায়া নেমে আসে। শামা ওবায়েদ ঘোষণা করেন, আসন্ন সংসদ নির্বাচনে বিজয়ী হলে তিনি তার পিতার আদর্শ অনুসরণ করে সকলের সঙ্গে একত্রে কাজ করবেন। তিনি কৃষি খাতের উন্নয়নে গুরুত্ব দিয়ে বলেন, সরকারি সেবা নিশ্চিত করতে ডিজিটাল কৃষক কার্ড চালু করা হবে।

সভা শেষে তিনি পুনরায় নিজের বাবাকে স্মরণ করে উপস্থিত জনতার কাছে ভোট প্রার্থনা করেন। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এই বিশাল জনসভায় স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

২৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন