নির্বাচনী দায়িত্বে সর্বোচ্চ পেশাদারিত্বের আহ্বান বরগুনা পুলিশ সুপারের
রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বরগুনা জেলায় পুলিশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে বরগুনা পুলিশ লাইন্স ড্রিল সেডে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম।
সভায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা এবং ফোর্স সদস্যবৃন্দ।
পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনী দায়িত্ব বাংলাদেশ পুলিশের জন্য একটি পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ নেই। তিনি আরও বলেন, 'নির্বাচন চলাকালে সর্বোচ্চ নিরপেক্ষতা, সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।'
তিনি জানান, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ইতোমধ্যে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সদস্যদের জন্য বিশেষ প্রশিক্ষণ দিয়েছে। এছাড়া নির্বাচন পূর্ব থানা পর্যায়ে অতিরিক্ত ব্রিফিংয়ের মাধ্যমে সদস্যদের আরও প্রস্তুত করা হবে।
পুলিশ সুপার সকলকে সর্বোচ্চ ধৈর্য, সংযম ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান। তিনি বলেন, 'আপনাদের নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে আমরা একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হব।'
১০৭ বার পড়া হয়েছে