সর্বশেষ

সারাদেশ

আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপির যোগদান

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের বিএনপি প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, বিএনপি কোনও রাজনৈতিক আন্দোলনে অংশ না নিলেও দলকে আওয়ামী লীগ ও ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

কোটালীপাড়ার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'যে আন্দোলনে বিএনপি অংশগ্রহণ করেনি, সেটিকে কেন্দ্র করে বিএনপিকে ভুলভাবে আক্রমণ করা হয়েছে। বিএনপি কখনো কোনো দলকে নিষিদ্ধ করতে চায় না এবং আমরা গণতন্ত্রের প্রতি দৃঢ় বিশ্বাস রাখি। আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দল, মত ও সমালোচনা থাকতে পারে এবং তা মেনে এগিয়ে যেতে চাই।'

তিনি আরও বলেন, 'আগে এই আসন থেকে দুইবার নির্বাচন করেছি, কিন্তু ভোট চাইতে পারিনি। এবার পরিবেশ পরিবর্তিত হয়েছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি সকল ভোটারদেরকে ভোট কেন্দ্রে গিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানাই।'

জিলানী জনগণকে উদ্দেশ্য করে বলেন, 'আমি কোনো রাজনৈতিক নেতা বা এমপি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাই না, আমি একজন সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে আপনারা সঙ্গে বসে আলোচনা করে কাজ করব। বিশেষ করে মাদক নির্মূল, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নারী উন্নয়নে গুরুত্ব দেব।'

পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জেলা ও উপজেলার সিনিয়র নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

২১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন