সর্বশেষ

সারাদেশ

পটুয়াখালীতে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের রবিউল

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের জন্য গণধিকার পরিষদের মনোনীত প্রার্থী রবিউল হাসান তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

রবিবার বিকাল ৩টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি জানান, নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পটুয়াখালী-৪ আসনের উন্নয়নের স্বার্থে।

এই সময় তিনি জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে পূর্ণ সমর্থন জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি ও গণধিকার পরিষদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মুফতি হাবিবুর রহমানও ৫ শতাধিক নেতাকর্মীর সঙ্গে মোশাররফ হোসেনকে সমর্থন জানান।

রবিউল হাসান বলেন, "আমি পটুয়াখালী-৪ আসনের উন্নয়নের স্বার্থে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়িয়েছি এবং ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি।" এ প্রসঙ্গে এবিএম মোশাররফ হোসেনও জানান, রবিউল হাসানের এই সিদ্ধান্ত জাতীয়তাবাদী দলের ঐক্যের প্রতিফলন। তিনি উভয় নেতাকে স্বাদুবাদ জানিয়ে সকল নেতাকর্মীকে তাদের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

২২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন