সারাদেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে সুনামগঞ্জ-৩ আসনের খেলাফত মজলিসের প্রার্থী শেখ মুশতাক আহমদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
নির্বাচনের মাত্র ৩ দিন আগে সুনামগঞ্জে খেলাফত প্রার্থী সরে দাঁড়ালেন
জাকির হোসেন, সুনামগঞ্জ
রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে সুনামগঞ্জ-৩ আসনের খেলাফত মজলিসের প্রার্থী শেখ মুশতাক আহমদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
রোববার সকাল সাড়ে ১১টায় জগন্নাথপুর উপজেলা খেলাফত মজলিস কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান তিনি।
শেখ মুশতাক আহমদ জানান, নির্বাচনে ১০ দলীয় জোটের একাধিক প্রার্থী মাঠে থাকার কারণে এবং একক প্রার্থী দেওয়ার অক্ষমতার কারণে তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে তিনি উল্লেখ করেছেন, কোনো দলের প্রার্থীকে সমর্থন দিচ্ছেন না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, জগন্নাথপুর পৌর কমিটির সভাপতি মাওলানা সোহেল আহমদ সুনু, সাধারণ সম্পাদক মাষ্টার আমিনুল ইসলাম এবং শান্তিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাজ্জাদুর রহমান।
১২৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন