সারাদেশ
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।
ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান সালাহউদ্দিন আহমদের
আহসান সুমন, কক্সবাজার
শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।
বিকেলে কক্সবাজারের চকরিয়ার সুরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং মাতামহুরিতে পৃথক নির্বাচনী পথসভায় যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।
সালাহউদ্দিন বলেন, 'দেশের সব ধর্ম ও বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে তরুণদের ভাবনা প্রতিফলিত করে বিএনপি দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে পরিকল্পনা নিয়েছে। দল যতবার ক্ষমতায় এসেছে, দেশের অগ্রগতি ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছে। আমাদের গণতান্ত্রিক ইতিহাস রয়েছে এবং যতবার গণতন্ত্রের পথে বাধা এসেছে, বিএনপি তা রক্ষা করেছে।'
তিনি আরও বলেন, বিএনপি স্বাধীনতার পক্ষের দল হিসেবে এলাকার উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিজ্ঞা রাখে।
পথসভায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও তার স্ত্রী ও সাবেক এমপি হাসিনা আহমদ এবং পুত্র সাঈদ ইব্রাহিম আহমদ উপস্থিত থেকে বক্তব্য দেন।
১২৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন