সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচনী উত্তাপ, কঠোর অবস্থানের হুঁশিয়ারি বিএনপি নেতার

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ১:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে।

বিএনপি নেতৃত্বাধীন জোট প্রার্থীর পক্ষে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকার ঘোষণা দিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি ভোটের দিন কঠোর অবস্থানে থাকার কথা জানান।

টিটু বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার ভোটকেন্দ্র দখল বা কারচুপির সুযোগ দেওয়া হবে না। ভোটারদের নিরাপদ উপস্থিতি ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীরা প্রতিটি কেন্দ্রে সতর্ক অবস্থানে থাকবে। এ সময় তিনি বলেন, 'ভোটকেন্দ্র ঘেরাও করে রেখেই কেন্দ্র থেকে ডিক্লেয়ার নিয়ে ফিরবো।'

নির্বাচন ঘিরে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের সাংগঠনিক তৎপরতা জোরদার হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। নেতারা বলছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের পাশাপাশি প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

টিটুর বক্তব্যের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত ক্ষমতাসীন দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের দিন নারায়ণগঞ্জ-৪ আসনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের জন্য বাড়তি সতর্কতা প্রয়োজন হতে পারে।

২৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন