সর্বশেষ

জাতীয়আশুলিয়ায় জুলাইয়ে হত্যাকাণ্ড: সাবেক এমপিসহ ৬ জনের মৃত্যুদণ্ড
স্পিকার না থাকায় নতুন এমপিদের শপথ পড়াবেন সিইসি নাসিরউদ্দিন
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা
বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে পাকিস্তান, কৃতজ্ঞতা জানালেন আসিফ নজরুল
সাফিকুরের নিয়োগ বাতিল, বিমানের এমডির দায়িত্বে হুমায়রা সুলতানা
সারাদেশঠাকুরগাঁওয়ে গণসংযোগে মির্জা ফখরুলের ভোটারদের প্রতি আশ্বাস
রংপুরে সেনাবাহিনীর নির্বাচনকালীন নিরাপত্তা মহড়া সম্পন্ন
পঞ্চগড়ে নিরাপত্তা নিয়ে বিজিবি মহাপরিচালকের মতবিনিময় সভা
কুমিল্লা-৪: বিএনপি সমর্থন দিচ্ছে গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনকে
কোনো জালিমের সাহস হবে না নারীর দিকে তাকানোর: ডা. শফিকুর
জামালপুরে ৫শ' পরিবার পেল রমজানের ফ্যামিলি ফুড প্যাকেট
নির্বাচনের নিরাপত্তা: রংপুরে সেনাবাহিনীর কমান্ডো মহড়া
আশুলিয়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
ইতিহাসে প্রথম নারী-পুরুষের সমন্বয়ে জামায়াতের মহাসমাবেশ রাজশাহীতে
জনবহুল কুমিল্লায় কেন্দ্রীয় কারাগার নয়: স্থানান্তরের দাবিতে মানববন্ধন
সিরাজগঞ্জে ওভারটেকের সময় অটোভ্যানে ধাক্কা, মুক্তিযোদ্ধা নিহত
লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ব্যবসায়ী আটক
নারায়ণগঞ্জ বন্দরে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, ভয়াবহ ক্ষতির মুখে অর্থনীতি
চুয়াডাঙ্গায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
আন্তর্জাতিকবেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলা ও অভিযানে নিহত ছাড়াল ২৫০
খেলাবাংলাদেশের পাশে থেকে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানালেন শাহবাজ
অদম্য বাংলাদেশ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রিমার্ক, খেলা শুরু আজ
সারাদেশ

পঞ্চগড়ে নিরাপত্তা নিয়ে বিজিবি মহাপরিচালকের মতবিনিময় সভা

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রস্তুতি বিষয়ে মতবিনিময় সভা করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বৃহস্পতিবার দুপুরে তেঁতুলিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অস্থায়ী বিজিবি ক্যাম্পে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বিজিবি রিজিওন কমান্ডার, পঞ্চগড় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, আনসারসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

মহাপরিচালক সভায় বলেন, বিজিবি একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী। আসন্ন নির্বাচনে ভোটারদের নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করবে। তিনি জানান, দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা রক্ষা সহ ৪৯৫টির মধ্যে ৪৮৯ উপজেলায় ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। এছাড়া ঝুঁকিপূর্ণ ৩০০টি সংসদীয় আসনে মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে।

নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য বিজিবি সদস্যদের প্রশিক্ষণ, বিশেষ ব্রিফিং, আচরণবিধি এবং পরিস্থিতি মোকাবিলায় অনুশীলন সম্পন্ন করা হয়েছে। ভোটকেন্দ্র, ব্যালট, নির্বাচন কর্মকর্তা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স, র‍্যাপিড অ্যাকশন টিম, কে-৯ ডগ স্কোয়াড, ড্রোন এবং বডি অন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা রয়েছে।

বিজিবি মহাপরিচালক বলেন, পঞ্চগড় সীমান্ত ও পর্যটন এলাকা হিসেবে গুরুত্বপূর্ণ। চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবি সতর্ক এবং দায়িত্বশীলভাবে কাজ করছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারের, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণের যৌথ প্রচেষ্টায় আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।

এর আগে মহাপরিচালক হেলিকপ্টার যোগে তেঁতুলিয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন এবং পরে গাড়ি যোগে টেকনিক্যাল স্কুলে বেস ক্যাম্প পরিদর্শন ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া ডাহুক সেতু এলাকার বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্টের জমি এবং গোয়ালগছ পরিত্যক্ত ক্যাম্প পরিদর্শন করে পর্যটন কেন্দ্র গঠনের পরামর্শ দেন।

১৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন