সর্বশেষ

জাতীয়আশুলিয়ায় জুলাইয়ে হত্যাকাণ্ড: সাবেক এমপিসহ ৬ জনের মৃত্যুদণ্ড
স্পিকার না থাকায় নতুন এমপিদের শপথ পড়াবেন সিইসি নাসিরউদ্দিন
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা
বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে পাকিস্তান, কৃতজ্ঞতা জানালেন আসিফ নজরুল
সাফিকুরের নিয়োগ বাতিল, বিমানের এমডির দায়িত্বে হুমায়রা সুলতানা
সারাদেশঠাকুরগাঁওয়ে গণসংযোগে মির্জা ফখরুলের ভোটারদের প্রতি আশ্বাস
রংপুরে সেনাবাহিনীর নির্বাচনকালীন নিরাপত্তা মহড়া সম্পন্ন
পঞ্চগড়ে নিরাপত্তা নিয়ে বিজিবি মহাপরিচালকের মতবিনিময় সভা
কুমিল্লা-৪: বিএনপি সমর্থন দিচ্ছে গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনকে
কোনো জালিমের সাহস হবে না নারীর দিকে তাকানোর: ডা. শফিকুর
জামালপুরে ৫শ' পরিবার পেল রমজানের ফ্যামিলি ফুড প্যাকেট
নির্বাচনের নিরাপত্তা: রংপুরে সেনাবাহিনীর কমান্ডো মহড়া
আশুলিয়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
ইতিহাসে প্রথম নারী-পুরুষের সমন্বয়ে জামায়াতের মহাসমাবেশ রাজশাহীতে
জনবহুল কুমিল্লায় কেন্দ্রীয় কারাগার নয়: স্থানান্তরের দাবিতে মানববন্ধন
সিরাজগঞ্জে ওভারটেকের সময় অটোভ্যানে ধাক্কা, মুক্তিযোদ্ধা নিহত
লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ব্যবসায়ী আটক
নারায়ণগঞ্জ বন্দরে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, ভয়াবহ ক্ষতির মুখে অর্থনীতি
চুয়াডাঙ্গায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
আন্তর্জাতিকবেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলা ও অভিযানে নিহত ছাড়াল ২৫০
খেলাবাংলাদেশের পাশে থেকে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানালেন শাহবাজ
অদম্য বাংলাদেশ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রিমার্ক, খেলা শুরু আজ
সারাদেশ

কোনো জালিমের সাহস হবে না নারীর দিকে তাকানোর: ডা. শফিকুর

মামুনুর রশীদ বাবু. নওগাঁ
মামুনুর রশীদ বাবু. নওগাঁ

বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নওগাঁ জেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জনসভায় তিনি বলেন, “কোনো পরিস্থিতি হলেই যাঁরা মুসলমান নন, তাঁরা ভয়ের মধ্যে থাকবে কেন? সেই ভয়ের সংস্কৃতিকে আমরা গুড়িয়ে একাকার করে দিতে চাই। এই পরিবেশ আমরা রাখব না। এদেশ আমাদের সকলের, সবাইকে নিয়েই আমরা চলব।”

শফিকুর রহমান আরও বলেন, সব ধর্মের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, “এই বাংলাদেশে যারা মাইনরিটির অধিকার নিয়ে হইচই করতেন, সাবেক ফ্যাসিস্ট সরকার তাঁদের পাশে কি করেছে, তা আমরা দেখেছি। তাঁরা কি আমাদের ভাই-বোন না? তাঁরা কি এ দেশের নাগরিক না? আমরা তাদের বুকে ধারণ করে এগিয়ে যাব। সবাইকে নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে।”

নারীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “মায়েদের জন্য ঘরে, চলাচলে ও কর্মস্থলে মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। কোনো জালিম সাহস করবে না নারী জাতির কোনো সদস্যের দিকে চোখ তুলে তাকানোর। যারা নারীদের হুমকি-ধামকি বা শারীরিক ক্ষতি করতে চায়, তাদের মনে করিয়ে দিতে চাই, জুলাইয়ের ১৫ তারিখে মেয়েদের প্রতি সহিংসতার সময় যেভাবে যুবকরা গর্জে উঠেছিল, আবারও তা ঘটবে।”

শফিকুর রহমান বলেছেন, “শুধু রাজার ছেলে রাজা নয়, বংশ পরম্পরায় নেতা নয়। বরং যিনি কঠোর পরিশ্রম করে রিকশা চালায়, তার ছেলের মেধা বিকশিত করে আগামী প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে আসতে হবে। এইভাবে জমিদারি প্রথার রাজনীতি ভেঙে যাবে।”

সরকার গঠনের পর চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের প্রতি শাসনহীনতা দেয়া হবে না বলে তিনি অঙ্গীকার করেন। তিনি বলেন, “আমরা চাঁদাবাজি করি না, কাউকে করতে দেব না। দুর্নীতি আমরা পছন্দ করি না। বগলের নিচে দুর্নীতিবাজদের আশ্রয় দেব না। ব্যাংক ডাকাতি আমরা করি না, কোনো ব্যাংক ডাকাতের সঙ্গে আপসরফা হবে না। মামলাবাজি আমাদের কাসলত নয়; যারা করেছে, তাদের আইনের আওতায় আনা হবে।”

শফিকুর রহমান অভিযোগ করেন, গত ৫৪ বছরে ক্ষমতায় থাকা নেতৃত্ব নিজেদের পকেট পুরেছে, ব্যাংক ও বীমা লুট করেছে এবং মেগা প্রকল্পের মেগা দুর্নীতি করেছে। “দুর্নীতির টাকা দেশে রাখতে পারেনি, বিদেশে পাচার করেছে। ক্ষমতায় এলে এই সব চোরের মুখে হাত ঢুকিয়ে টাকা দেশে ফিরিয়ে আনা হবে।”

উত্তরবঙ্গকে কৃষির রাজধানী উল্লেখ করে তিনি বলেন, “নওগাঁ জেলায় দেশের মোট উৎপাদনের এক দশমাংশ ধান উৎপন্ন হয়, কিন্তু জেলা তার ন্যায্য পাওনা পায় না। নওগাঁ শহরের প্রধান সড়কটি চারলেন করা হবে। কৃষকেরা ন্যায্য মূল্য পাবেন। ফল সংরক্ষণের জন্য সংরক্ষণাগার ও ফল প্রসেসিং ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে। প্রত্নতাত্ত্বিক স্থান সংরক্ষণ ও পর্যটন শিল্প বিকশিত করা হবে।”

জনসভায় নওগাঁ জেলা জামায়াতের আমির ও নওগাঁ-৪ আসনের প্রার্থী আব্দুর রাকিবের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি ও নওগাঁ-৫ আসনের প্রার্থী আ স ম সায়েম, নওগাঁ-১ আসনের প্রার্থী মাহবুবুল আলম, নওগাঁ-২ আসনের প্রার্থী এনামুল হক, নওগাঁ-৩ আসনের প্রার্থী মাহফুজুর রহমান, নওগাঁ-৬ আসনের প্রার্থী খবিরুল ইসলাম, ডাকসুর জিএস এসএম ফরহাদ, ব্যারিস্টার শাহরিয়ার কবির প্রমুখ।

 

১৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন