সর্বশেষ

সারাদেশ

স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : সালাহউদ্দিন

আহসান সুমন, কক্সবাজার 
আহসান সুমন, কক্সবাজার 

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজার-১ আসনের ধানের শীষ প্রার্থী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, 'এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি, তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করতে চায়। অথচ সাধারণ মানুষ এমন বিভাজন চাই না।'

রোববার সকালে চকরিয়ার পশ্চিম বড় ভেওলা মানিকপাড়া এলাকায় স্থানীয় ইউনিয়ন বিএনপির আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতৃত্বে বহুবার প্রচেষ্টা চালানো হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, 'ছাত্র-গণঅভ্যুত্থানে শত শত শহীদ রক্ত দিয়েছে, তাদের স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য পূরণের জন্য আমি ধানের শীষে ভোট চাই।'

তিনি বলেন, 'আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাই না, আমরা কর্মক্ষম জনগণ গড়ে তুলতে চাই। ১৮ কোটি মানুষের জন্য ৩৬ কোটি কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে।' এছাড়া পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, খাল খনন ও প্লাস্টিক দূষণ কমানোর মতো পরিকল্পনাও তিনি তুলে ধরেন।

সালাহউদ্দিন অভিযোগ করেন, অন্যান্য রাজনৈতিক দল দেশের মানুষের জন্য কোনো বাস্তব পরিকল্পনা নিয়ে মাঠে নেই, বরং তারা ধর্মভিত্তিক বিভাজনের জন্য ব্যস্ত। তিনি বলেন, বিএনপি দেশকে অর্থনৈতিক বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলায় ফিরিয়ে আনবে।

এ সময় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান টিপু মিয়া, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন