সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি অভিসংশনের মাধ্যমে অপসারণ ও গ্রেপ্তার জরুরি: নাহিদ ইসলাম
সাংবাদিকদের পজিটিভ লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী
যথাসময়ে অফিসে না এলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মুক্তিযুদ্ধ ও রাজাকারের তালিকা নিয়ে সৃষ্ট বিতর্ক দ্রুত সমাধানের আশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের
এয়ার অ্যাম্বুল্যান্সে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সারাদেশমোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ লক্ষ টাকার বিদেশি মদসহ আটক ১
যশোরে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের তাজ উদ্দিনসহ ৫ বাংলাদেশি নিহত
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করব: পানি সম্পদ মন্ত্রী
বরিশালে চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়ল তিন চোর
নারায়নগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে থানায় আত্মসমর্পণ তিন কারবারির
সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে যুবক আটক
ময়মনসিংহের ভালুকায় ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
সিলেটের গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশেই খোঁড়া কবর
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
আন্তর্জাতিকইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প
খেলাট্রাম্পের বক্তব্যের জবাব: ‘ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না’
সারাদেশ

বিএনপি ক্ষমতায় এলে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের ঘোষণা তারেক রহমানের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ৬:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপি ক্ষমতায় গেলে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে খাল খননই সবচেয়ে কার্যকর ও টেকসই সমাধান।

রোববার সকালে চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। চট্টগ্রামে নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার আগে তরুণদের সঙ্গে এই সভায় যোগ দেন তিনি।

অনুষ্ঠানে চট্টগ্রাম নগর ও আশপাশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে চারশ শিক্ষার্থী অংশ নেন। তরুণদের ভাবনা, প্রত্যাশা ও রাষ্ট্র পরিচালনায় তাদের ভূমিকা সম্পর্কে মতামত জানতেই এই আয়োজন করা হয় বলে দলীয় সূত্র জানিয়েছে।

এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, চট্টগ্রাম, ঢাকা ও অন্যান্য বড় শহরে জলাবদ্ধতা একটি বড় সমস্যা। বৃষ্টির পানি জমে থাকার কারণ হলো পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকা। পানি তো কোথাও যেতে হবে, তাই খাল খননের কোনো বিকল্প নেই। এ জন্য সারাদেশব্যাপী পরিকল্পিতভাবে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানের শুরুতে তরুণদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, দেশের সবচেয়ে বড় শক্তি হলো যুবসমাজ। আগামী ১৫ থেকে ২০ বছর এই কর্মক্ষম জনগোষ্ঠীর সুফল বাংলাদেশ পাবে। এই শক্তিকে কাজে লাগিয়ে কীভাবে একটি পরিকল্পিত ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা যায়, সে বিষয়েই বিএনপির পরিকল্পনা।

তিনি বলেন, শুধু সমস্যা নিয়ে কথা বললে সমাধান আসে না। সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত ও কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে। ভবিষ্যতে যারা দেশ পরিচালনার দায়িত্ব নেবে, তাদের ভাবনা ও পরিকল্পনা জানতেই তরুণদের সঙ্গে এই মতবিনিময়ের আয়োজন।

দলীয় সূত্র জানায়, তরুণদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও রাজনৈতিক চিন্তাভাবনা বিনিময়ের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবেই এই সভার আয়োজন করা হয়েছে। এর আগে সিলেটেও একই ধরনের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান।

মতবিনিময় সভা শেষে তারেক রহমান চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। দলের কেন্দ্রীয় নেতাদের মতে, সকাল সাড়ে ১১টার দিকে তিনি সেখানে উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন।

১৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন