সর্বশেষ

জাতীয়বাগেরহাটে মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে ১৪ জন নিহত, আহত বহু
হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশউল্লাপাড়ায় শিমুল ফুলের বাগানে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু
সুনামগঞ্জে শিমুলবাগান রক্ষায় মানববন্ধন, যাদুকাটা নদীতীর কাটার প্রতিবাদ
বিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, স্বস্তিতে নগরবাসী!
কুয়াকাটায় বিপন্ন প্রজাতির বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে স্বস্তির বরষা, দেখা মিলল মৌসুমের প্রথম বৃষ্টির
হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার
চাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক
ফরিদপুরে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ
শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
সারাদেশ

দাফনের ৬ মাস পর লাশ উত্তোলন, মা-বোনসহ ৫ স্বজনের নামে মামলা, তদন্তে পিবিআই

হাবীব চৌহান, কুষ্টিয়া
হাবীব চৌহান, কুষ্টিয়া

মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ১১:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালীতে দাফনের প্রায় ছয় মাস পর সোহেল শেখ (৪৮) নামের এক শারীরিক প্রতিবন্ধীর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

হত্যার অভিযোগে আদালতের নির্দেশে মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের কালোয়া শেখপাড়া কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত সোহেল শেখ ওই এলাকার মৃত শাহাদত শেখের ছেলে।

আদালতের নির্দেশে মরদেহ উত্তোলনকালে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, কুষ্টিয়া পিবিআই পুলিশের পরিদর্শক (নিঃ) মো. কামাল হোসেন, কয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর সদস্য শহিদুল ইসলাম, কবরস্থান কমিটির সভাপতি মোজাহারুল হক মিলন, নিহতের স্বজন এবং কয়েক শত উৎসুক জনতা।

মামলার বাদী ও নিহতের ছেলে সোহানুর রহমান অভিযোগ করেন, চার শতাংশ জমি লিখে নেওয়ার জন্য তার দাদী নুরজাহান, ফুফু জরিনা খাতুন, ফুফা মো. আজাহার এবং দুই ফুফাতো ভাই জীবন ও শিপন যোগসাজশে বিষাক্ত দ্রব্য প্রয়োগ করে তার বাবাকে হত্যা করেন। জমিটির আনুমানিক মূল্য প্রায় ছয় লাখ টাকা। হত্যার পর তড়িঘড়ি করে দাফন সম্পন্ন করা হয় বলেও অভিযোগ করা হয়।

অন্যদিকে অভিযুক্ত স্বজন ও স্থানীয়দের দাবি, সোহেল শেখ দীর্ঘদিন ধরে প্যারালাইজড, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তার ছেলে সোহানুর রহমান ও স্ত্রী স্বপ্না ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন এবং সোহেলের খোঁজখবর নিতেন না। মৃত্যুর আগে তিনি বাবার ওয়ারিশ সূত্রে পাওয়া সামান্য জমি তার মায়ের নামে রেজিস্ট্রি করে দেন। ওই জমি নিয়ে বিরোধের জের ধরেই হত্যার অভিযোগ এনে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে বলে দাবি তাদের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে সোহেল শেখ স্ত্রী ও সন্তানসহ ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন। ২০২৩ সালে হঠাৎ স্ট্রোক করে তিনি প্যারালাইজড হয়ে পড়েন। ঢাকায় প্রায় দুই মাস চিকিৎসার পর স্ত্রী ও ছেলে তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। এরপর অবহেলা ও অযত্নে নানা রোগে আক্রান্ত হয়ে ২০২৫ সালের ৬ জুন সকালে তার মৃত্যু হয়। ওই দিনই স্বজন ও স্থানীয়রা তাকে কালোয়া শেখপাড়া কবরস্থানে দাফন করেন।

এ ঘটনায় গত ১৬ জুলাই শারীরিক নির্যাতন ও বিষাক্ত দ্রব্য প্রয়োগে হত্যার অভিযোগে কুষ্টিয়ার কুমারখালী আমলী আদালতে মামলা করেন সোহানুর রহমান। মামলায় নিহতের মা ও বোনসহ পাঁচজনকে আসামি করা হয়। এ মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআই কুষ্টিয়ার পরিদর্শক মো. কামাল হোসেন।
তদন্তের স্বার্থে গত ২৭ আগস্ট মরদেহ উত্তোলনের জন্য আদালতে আবেদন করা হয়। পরে ৭ ডিসেম্বর আদালত মরদেহ উত্তোলনের আদেশ দেন।

মামলার বাদী সোহানুর রহমান বলেন, বাবা অসুস্থ হলে তাকে গ্রামে রেখে চিকিৎসা করছিলাম। নিয়মিত বিকাশে টাকা পাঠাতাম। কিন্তু জমির লোভে আমার দাদি, ফুফু ও ফুফারা যোগসাজশে বাবাকে হত্যা করেছে। সঠিক বিচারের আশায় মামলা করেছি।

অভিযোগ অস্বীকার করে ফুফা মো. আজাহার বলেন, সোহেল দীর্ঘদিন অসুস্থ ছিল। স্ত্রী-সন্তান তার খোঁজ নিত না। সে কারণেই সে মৃত্যুর আগে জমি মায়ের নামে রেজিস্ট্রি করে দেয়। জমির লোভে সোহানুর মিথ্যা মামলা করেছে।


মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক মো. কামাল হোসেন বলেন, আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী মরদেহ উত্তোলনের পর তা মর্গে পাঠানো হয়েছে।

২৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন