সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি অভিসংশনের মাধ্যমে অপসারণ ও গ্রেপ্তার জরুরি: নাহিদ ইসলাম
সাংবাদিকদের পজিটিভ লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী
যথাসময়ে অফিসে না এলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মুক্তিযুদ্ধ ও রাজাকারের তালিকা নিয়ে সৃষ্ট বিতর্ক দ্রুত সমাধানের আশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের
এয়ার অ্যাম্বুল্যান্সে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সারাদেশমোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ লক্ষ টাকার বিদেশি মদসহ আটক ১
যশোরে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের তাজ উদ্দিনসহ ৫ বাংলাদেশি নিহত
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করব: পানি সম্পদ মন্ত্রী
বরিশালে চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়ল তিন চোর
নারায়নগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে থানায় আত্মসমর্পণ তিন কারবারির
সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে যুবক আটক
ময়মনসিংহের ভালুকায় ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
সিলেটের গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশেই খোঁড়া কবর
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
আন্তর্জাতিকইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প
খেলাট্রাম্পের বক্তব্যের জবাব: ‘ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না’
সারাদেশ

গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠনের আহ্বান ফরিদা আখতারের

আযরাফ ফাতিন নাফিউ, পিরোজপুর
আযরাফ ফাতিন নাফিউ, পিরোজপুর

সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই লক্ষ্যেই গণভোট আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, জনগণ ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে যদি মনে করেন যে দেশ একটি নতুন ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার দিকে এগোতে পারে, তবে তারা সেই অনুযায়ী রায় দেবেন।

সোমবার সকালে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফরিদা আখতার এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, আসন্ন নির্বাচনে শুধু জনপ্রতিনিধি নির্বাচন নয়, রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের মতামত গ্রহণের জন্যও গণভোটের ব্যবস্থা রাখা হয়েছে। চারটি মৌলিক বিষয়কে একটি প্যাকেজ আকারে জনগণের সামনে উপস্থাপন করা হয়েছে, যেখানে সম্মতি বা অসম্মতির মাধ্যমে জনগণ তাদের মতামত জানাতে পারবেন।

তিনি আরও বলেন, নির্বাচনে বিজয়ী প্রার্থীরা সংসদে গিয়ে সরকার গঠন করবেন, তবে তারা জুলাই সনদের বিপক্ষে কোনো কার্যক্রম পরিচালনার সুযোগ পাবেন না। জুলাই সনদই হবে ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি।

ফরিদা আখতার উল্লেখ করেন, স্বাধীন পুলিশ কমিশনসহ বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ ইতোমধ্যে অধ্যাদেশের মাধ্যমে গ্রহণ করা হয়েছে এবং এসব বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে। তিনি যোগ করেন, সরকার কোনো প্রার্থী বা রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে প্রচারণা চালাচ্ছে না; এটি সরকারের দায়িত্ব পালনের অংশ।

সংবিধান সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানের কিছু ধারা গণবিরোধী ছিল এবং ক্ষমতা কুক্ষিগত করার জন্য ব্যবহার করা হয়েছে। তবে সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকার বা ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ন হবে—এমন কোনো আশঙ্কা নেই।

সমাবেশে জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা নির্বাচন অফিসার মো. আবদুল মান্নানসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাধারণ মানুষ এবং গণমাধ্যমকর্মীরা।

১৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন