সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশখুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
জামালপুরে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যের জন্য বেকারিকে জরিমানা
নরসিংদী-সিলেট বদলিতে চিকিৎসক অমান্য, স্বাস্থ্য বিভাগের নীরবতা জনমনে প্রশ্ন
ময়মনসিংহে ব্র্যাকের প্রকল্প পরিদর্শনে জাইমা রহমান
সিলেটে নতুন পুলিশ সুপার: যোগ দিলেন ড. চৌধুরী মো: যাবের সাদেক
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি; রাঙামাটিতে মন্ত্রী দীপেন
ফরিদপুরের ভাঙ্গায় বসতঘরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বোয়ালমারীতে রাস্তার ইট উধাও, মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ
ভাঙ্গায় চায়ের দোকানীর সততায় ফেরল বৃদ্ধের ১ লাখ ৫৭ হাজার টাকা
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
জ্বালানি বকেয়া, ৬ মাস বন্ধ ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স
চাঁদপুরে পোশাক ব্যবসায় আইন লঙ্ঘন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
রংপুরের উন্নয়ন বৈষম্য নিরসনে ডিসির সঙ্গে ৬ এমপি'র মতবিনিময়
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষিকাকে গলা কেটে হত্যা
কুমিল্লায় বাসস প্রধান প্রতিবেদকের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
নড়াইলে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

বেনাপোল বন্দরে ফের চাঁদাবাজি: সাংবাদিক পরিচয়ধারীর বেপরোয়া কার্যক্রম

শেখ ফারহান সাদাফ, বেনাপোল
শেখ ফারহান সাদাফ, বেনাপোল

রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ১:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘদিন ধরে বেনাপোল স্থলবন্দরে চাঁদাবাজি ও দালালির অভিযোগে জড়িত থাকা সাংবাদিক পরিচয়ধারী সুমন হোসেন (৩৭) আবারও প্রকাশ্যে সক্রিয় হয়েছেন।

বন্দরের ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, আইনের চোখ ফাঁকি দিয়ে তিনি এখন আরও বেপরোয়া হয়ে উঠেছেন এবং বিভিন্ন সিএন্ডএফ ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের জিম্মি করে লাখ লাখ টাকা চাঁদা দাবি করছেন।

বন্দর কর্তৃপক্ষের নথি অনুযায়ী, সুমন দীর্ঘদিন ধরে পাসপোর্ট দালালি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। কোনো অনুমতি ছাড়াই তিনি বন্দরের অভ্যন্তরে প্রবেশ করে পাসপোর্ট যাত্রীদের লাইনের বাইরে দ্রুত ভারতে পাঠানোর কথা বলে জনপ্রতি ২–৩ হাজার টাকা আদায় করতেন। পাশাপাশি বন্দরের শেড ইনচার্জ ও কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।

ঘটনাকালীন সময়ে বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (প্রশাসন) শাহিদা শারমিন ২০২৪ সালের ২ সেপ্টেম্বর বেনাপোল পোর্ট থানায় অভিযোগ দায়ের করেন। তবে রহস্যজনকভাবে এটি মামলা হিসেবে নথিভুক্ত হয় ১০ সেপ্টেম্বর। এরপর পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০২৫ সালের ২৪ এপ্রিল চার্জশিট দাখিল করে। কিন্তু চার্জশিট দাখিলের পরও আসামি গ্রেপ্তার হয়নি। স্থানীয়রা অভিযোগ করছেন, আইনের এই শিথিলতা সুযোগ নিয়ে সুমন আরও বেপরোয়া হয়ে উঠেছেন।

বেনাপোল বন্দরের দায়িত্বে থাকা কর্মকর্তা ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের শীর্ষ ব্যক্তিরা জানিয়েছেন, সুমন কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দিতেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর প্রচারণা চালাতেন এবং একবার তৎকালীন চেয়ারম্যানকে বন্দরের গেস্টহাউসে অবরুদ্ধও করেছিলেন। এমনকি তার কাস্টম হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছিল।

বেনাপোল বন্দরের তখনকার পরিচালক রেজাউল ইসলাম বলেন, ২০২৪ সালের ২৩ আগস্ট বাংলাদেশের স্থলবন্দর কর্তৃপক্ষের তৎকালীন চেয়ারম্যান মো. জিল্লুর রহমান বন্দরের পরিদর্শনে গেলে সুমন দলবল নিয়ে গেস্টহাউস ঘেরাও করে তাকে কার্যত আটকে রাখেন। এটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নজিরবিহীন দুঃসাহস বলে মন্তব্য করেছেন তিনি।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, সুমন আবারও সক্রিয়ভাবে বন্দরের আশপাশে বিভিন্ন সিএন্ডএফ ব্যবসায়ী ও শ্রমিক নেতাদের ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করছেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসা বন্ধ করার হুমকি এবং মিথ্যা অভিযোগে ফাঁসানোর ভয় দেখানো হচ্ছে।

বেনাপোল আমদানি রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, 'এখন এটি দালালি নয়, এটি প্রকাশ্য চাঁদাবাজি। মামলা আর চার্জশিট থাকা সত্ত্বেও একজন চিহ্নিত অপরাধী যদি বন্দরে ঘুরে বেড়ায়, আমরা কীভাবে ব্যবসা চালাবো? আইন যদি কাজ না করে, অপরাধীর সাহস আরও বাড়বে। যাদের তাকে রক্ষা করার সুযোগ দিয়েছে, তাদের নামও সামনে আসা উচিত। না হলে বেনাপোল বন্দর চাঁদাবাজদের অভয়ারণ্যে পরিণত হবে।'

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যবসায়ী অভিযোগ করেছেন, চার্জশিটের পরও গ্রেপ্তার না হওয়া কি কেবল অবহেলা, নাকি ইচ্ছাকৃত? কার ছত্রচ্ছায়ায় একজন চিহ্নিত চাঁদাবাজ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থলবন্দরে দাপট দেখাচ্ছে?

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন জানান, 'গত বছরের ২ সেপ্টেম্বর সহকারি পরিচালক শাহিদা শারমিন অভিযোগ দায়ের করেছিলেন। মামলাটি তদন্ত শেষে চার্জশিট দেওয়া হয়েছে। আসামি ধরার জন্য থানা প্রস্তুত আছে। সময় সুযোগ বুঝে তাকে গ্রেপ্তার করা হবে।'

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, 'চলমান দায়িত্বে আমাদের লক্ষ্য বন্দরে শৃঙ্খলা বজায় রাখা। কারও বিরুদ্ধে প্রমাণ বা অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চার্জশিটভুক্ত আসামির বন্দরে অবাধ চলাচল চলতে পারবে না। নিয়মবহির্ভূত প্রবেশ বা ব্যবসায়ীদের হয়রানি হলে তা গুরুত্বসহকারে দেখা হবে।'

৩২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন