সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশপাবনার ফটোসাংবাদিক খালেদ হোসেন প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার নিযুক্ত
ফরিদপুরে যৌতুক না পাওয়ায় স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন
আশাশুনিতে সহকারী কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
সাতক্ষীরায় সহকারী শিক্ষক ও জামায়াত নেতার জামিন নামঞ্জুর
উল্লাপাড়ার সলপের ঘোলে ফরমালিন, দুটি কারখানাকে জরিমানা
মানিকগঞ্জের শিবালয় ফিলিং স্টেশনে তেলের কৃত্রিম সংকট
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটে বালু সরবরাহ ট্রাকে চাঁদাবাজি, ছাত্রদল নেতাসহ হামলাকারী গ্রেফতার
ইবিতে শিক্ষিকা খুন: শিক্ষার্থীদের বিক্ষোভ, জানাজা সম্পন্ন
দিনাজপুর সীমান্তে জ্বালানি তেলের পাচাররোধে বিজিবির সতর্ক অভিযান
নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা: আইভীর জামিন আবেদন নামঞ্জুর
মাগুরায় নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
জকিগঞ্জে সড়কের ইট চুরির অভিযোগে যৌথ অভিযান, আটক ৬
বঙ্গোপসাগরে নিষিদ্ধ ট্রলিং বোটে মাছ ধরা, ৩৭ জেলে আটক
চাঁদপুরে ইউএনও’র নাম করে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, বিজয়ী বিএনপি সমর্থিত প্যানেল
ঠাকুরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, ২০ হাজার টাকা জরিমানা
শাহজালাল (রহ.) মাজারে রাজনৈতিক স্লোগানকে ঘিরে সিলেটে বিতর্ক
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
ধামরাইয়ে কভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
জাতীয়

নিরাপত্তা উদ্বেগে অনড় বিসিবি, আজ ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ ৮:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
নিরাপত্তা শঙ্কার কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একাধিক অনুরোধ ও আলোচনা সত্ত্বেও নিজেদের অবস্থান পরিবর্তনে রাজি নয় বোর্ড। এই পরিস্থিতিতে বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনায় রাজি করাতে শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আসছে আইসিসির একটি প্রতিনিধি দল।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিপিএলের একটি ম্যাচ উপভোগ করতে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু। তিনি জানান, আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সহ-সভাপতিরা উপস্থিত থাকবেন। তবে এই বৈঠকেও বোর্ডের অবস্থান বদলাবে না বলে ইঙ্গিত দেন তিনি।

মিঠু বলেন, আইসিসির সঙ্গে প্রথমে ইমেইলের মাধ্যমে যোগাযোগ, পরে জুম মিটিং হলেও কোনো সমাধান আসেনি। এরপর আইসিসি সরাসরি আলোচনার আগ্রহ প্রকাশ করায় তারা ঢাকায় আসছে। তবে বিসিবির অবস্থান আগের মতোই রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা চাই খেলাটা হোক, কিন্তু নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া সম্ভব নয়।”

তিনি আরও জানান, আইসিসির প্রতিনিধি দল ক্রিকেট বোর্ডের পাশাপাশি ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গেও আলোচনা করতে পারে। বিসিবির দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে মিঠু বলেন, 'আমাদের খেলোয়াড়, সমর্থক ও সাংবাদিক-সবার নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। বোর্ড ও সরকার-উভয়েরই মত, এই মুহূর্তে সেখানে যাওয়া নিরাপদ নয়।'

এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আইসিসি সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ জানালেও বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দেয়, তারা ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না।

২৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন