সর্বশেষ

সারাদেশ

টেকনাফে পশ্চিম সাগরে ২শ' কেজির বড় ‘বোল মাছ’ ধরা পড়লো

আহসান সুমন, কক্সবাজার 
আহসান সুমন, কক্সবাজার 

বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ ৪:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন পশ্চিম সাগরে জালে আটকা পড়েছে প্রায় ২০০ কেজির একটি বড় আকারের ‘বোল মাছ’।

মাছটি স্থানীয় ব্যবসায়ীরা কিনে টেকনাফে এনে সংরক্ষণ করেছেন এবং বাজারে কেটে বিক্রি করা হবে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে মাছটি টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট ঘাটে তোলা হয়। পরে মাছটি বরফ দিয়ে সংরক্ষণ করে আল গালিব ফিশিং ফিশারিতে রাখা হয়।

মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানান, ট্রলার মালিক মো. রাসেলের মালিকানাধীন একটি ট্রলার ৩ মার্চ টেকনাফ বোটঘাট থেকে সাগরে মাছ ধরতে যায়।

সেন্টমার্টিনের দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় ঘেরা জালে বড় আকৃতির একটি বোল মাছ আটকা পড়ে। পরে ট্রলারটি মাছটি নিয়ে বৃহস্পতিবার দুপুরে টেকনাফে ফিরে আসে।

তিনি বলেন, “আমি এবং জাফর মিলে মাছটি খরচসহ প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা দিয়ে কিনেছি। মাছটির ওজন আনুমানিক ২০০ কেজির বেশি হতে পারে।”

তিনি আরও জানান, শুক্রবার জুমার নামাজের পর টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পাশের মাছ বাজারে মাছটি কেটে বিক্রি করা হবে। বাজারদর অনুযায়ী এর দাম নির্ধারণ করা হবে।

সিরাজুল ইসলাম জানান, এর আগেও গত বছরের রমজান মাসে একই ধরনের বড় আকারের বোল মাছ তারা বিক্রি করেছিলেন।

ট্রলারের মালিক মো. রাসেল জানান, তার ট্রলারটি ৩ মার্চ বোটঘাট থেকে সাগরে মাছ ধরতে যায়। পরে সেন্টমার্টিনের দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় ঘিরা জালে একটি বড় আকৃতির বোল মাছ ধরা পড়ে।

তিনি বলেন, “বৃহস্পতিবার দুপুরে ট্রলারটি ঘাটে পৌঁছালে মাছটি স্থানীয় মাছ ব্যবসায়ী জাফর ও সিরাজের কাছে বিক্রি করা হয়। পরে তারা ২ লাখ ৫৫ হাজার টাকায় কিনে নেন প্রায় ২০০ কেজি ওজনের এই মাছটি।”

১৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন