সর্বশেষ

জাতীয়হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশগরুর পা কুপিয়ে প্রায় বিচ্ছিন্ন, গোয়াইনঘাটে যুবকের বিরুদ্ধে অভিযোগ
কুমিল্লায় নষ্ট মরিচ মিশিয়ে গুঁড়া তৈরির দায়ে মিল মালিককে জরিমানা
বাগেরহাটে নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
সারাদেশ

জামালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় চারজনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, জামালপুর
স্টাফ রিপোর্টার, জামালপুর

মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ ৯:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক দুটি মামলায় চারজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন আদালত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এসব রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন জামালপুর সদর উপজেলার নয়ন, আনোয়ার হোসেন ও শাহনাজ পারভীন সুইটি এবং ইসলামপুর উপজেলার মোঃ ফরিদ খন্দকার।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৪ মে প্রাইভেট পড়তে যাওয়ার পথে পূর্ব শত্রুতার জেরে ১২ বছর বয়সী এক কন্যাশিশুকে উলঙ্গ করে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আদালত নয়নকে আট বছরের সশ্রম কারাদণ্ড ও ৭০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে আনোয়ার হোসেন ও শাহনাজ পারভীন সুইটিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা প্রদান করা হয়।

অন্যদিকে, ২০২৩ সালের ৬ মার্চ যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে ইসলামপুর থানায় দায়ের করা মামলায় মোঃ ফরিদ খন্দকারকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।

রাষ্ট্রপক্ষ জানায়, আদালত প্রদত্ত জরিমানার অর্থ ভুক্তভোগীরা পাবেন। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদীপক্ষ।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন