সর্বশেষ

রাজনীতি

গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ৬:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর বনানীর একটি হোটেলে দেশের গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি উপস্থিত সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানস্থলে পৌঁছে তারেক রহমান নিজে থেকেই বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ সম্পাদক, সাংবাদিক ও বিএনপির নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নানা বাস্তবতার কারণে দীর্ঘদিন দলের প্রধান তারেক রহমানের সঙ্গে গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সরাসরি সাক্ষাৎ বা শুভেচ্ছা বিনিময়ের সুযোগ হয়নি। সেই শূন্যতা পূরণ করতেই দলের পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে।

৩০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন