সর্বশেষ

সারাদেশ

মোংলায় জ্বালানি তেলের দুই ব্যবসায়ীকে জরিমানা

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৭:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মোংলায় লাইসেন্সবিহীন ও বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত দুইটি তেল দোকানিকে ৮৮ হাজার টাকা এবং এক মোটরসাইকেল চালককে এক হাজার টাকা জরিমানা করেছে।

মোট জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ৮৯ হাজার টাকা।

পৌর শহরের বাগেরহাট জেটিতে অভিযান পরিচালনা করে লাইসেন্সবিহীন একটি দোকানিকে আট হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কলেজ রোডের আরও একটি দোকানিকে বেশি দামে তেল বিক্রির দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এক মোটরসাইকেল চালককেও এক হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ জানিয়েছেন, জ্বালানি তেলের মজুদ রোধ করা এবং সঠিক মূল্যে বিক্রি নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

২৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন