সর্বশেষ

জাতীয়চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল খালাস শুরু, এলএনজি ও ডিজেলের আরও জাহাজ আসছে
জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ
দেশকে দুর্নীতি, ঋণখেলাপী এবং চাঁদাবাজমুক্ত করার জন্য সংসদে যাচ্ছি : নাহিদ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
প্রবাসীরা দেশে ফিরলে কর্মসংস্থান বা ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে : নুরুল হক নূর
সারাদেশকুমিল্লায় নষ্ট মরিচ মিশিয়ে গুঁড়া তৈরির দায়ে মিল মালিককে জরিমানা
বাগেরহাটে নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু
কুড়িগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি সফি খান ও সম্পাদক মাহফুজার রহমান
ভাইকে বাঁচাতে নিজের কিডনি দিলেন বোন, ফরিদপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত
ভৈরবে তেল সরবরাহ বন্ধ: যমুনা ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা
পরকিয়ার জেরে মৌলভীবাজারের কুলাউড়ায় যুবক খুন, মরদেহ উদ্ধার; সিএনজি চালক আটক
সিলেটে পেট্রোলপাম্প কর্মীকে ছুরিকাঘাত: তিন যুবক গ্রেপ্তার
উদ্ধার হওয়া সেই শকুন এক মাস পরে সুন্দরবনে অবমুক্ত
রংপুরে এনসিপির ইফতার মাহফিলে সংঘর্ষে ৮ আহত, সাংবাদিকদের বয়কট
মুন্সীগঞ্জে ড্যাবের উদ্যোগে রমজান দোয়া ও ইফতার মাহফিল
কলাপাড়ায় মেয়াদউত্তীর্ণ পণ্য ও অনিয়মে ৬ ব্যবসায়ীকে জরিমানা
ইউএনও'র নাম করে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
সিয়াম মোল্লা হত্যার বিচার দাবিতে মুকসুদপুরে মানববন্ধন ও বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে হত্যা, প্রতিপক্ষের ৪০ ঘর ভাঙচুর-অগ্নিসংযোগ
সিলেটে হাউজিং এস্টেটে দিনদুপুরে ছিনতাই: মূলহোতা রশিদ আহমদ গ্রেপ্তার
শিবগঞ্জে স্ত্রীকে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলার অভিযোগে স্বামী আটক
মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
নড়াইলে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যু
খুলনায় উপকূলের নারীদের জলবায়ু সহনশীল জীবিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা বিলম্বে যাত্রা
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাতানজিদ তামিমের ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
সারাদেশ

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ সুস্থ হচ্ছে, শিগগিরই অবমুক্ত হবে

খুলনা প্রতিনিধি
খুলনা প্রতিনিধি

বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকে পড়া আহত বাঘটি খুলনা রেসকিউ সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।

বাঘটি বর্তমানে পানি ও খাবার গ্রহণ করছে এবং স্বাভাবিক আচরণের দিকে ধীরে ধীরে ফিরে আসছে, যা শারীরিক অবস্থার উন্নতি হিসেবে দেখা যাচ্ছে। বাঘটির সামনের বাঁ পায়ে বেশ কিছু ক্ষত থাকলেও হাড় ভাঙেনি, যা আশার কথা হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা। ক্ষত শুকানোর পর খুব শীঘ্রই বাঘটি সুন্দরবনে অবমুক্ত করা সম্ভব হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ এক প্রেস বার্তায় এই তথ্য জানান। তিনি বলেন, গত ৪ জানুয়ারি সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ থেকে উদ্ধার করা আহত বাঘটি খুলনা বন বিভাগের বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। প্রাথমিক অবস্থায় বাঘটি অত্যন্ত দুর্বল ছিল, তবে চিকিৎসার পর পানি ও খাদ্য গ্রহণ শুরু করেছে এবং ধীরে ধীরে বন্য ক্ষীপ্রতা ফিরে আসছে।

বাঘটির চিকিৎসার দায়িত্বে ছিলেন বন বিভাগের ভেটেরিনারি অফিসার হাতেম সাজ্জাদ জুলকার নাইন। বর্তমানে বাঘটি সম্পূর্ণ শঙ্কামুক্ত না হলেও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্রফেসর ড. হাদী নুর আলী খানের নেতৃত্বে ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসক দল মঙ্গলবার খুলনায় পৌঁছে প্রাথমিক পর্যবেক্ষণ করেন। বুধবার সকালে তারা নিবিড় পর্যবেক্ষণ শেষে বাঘটির বর্তমান অবস্থা সম্পর্কে পরামর্শ দেন। তাদের পর্যবেক্ষণে দেখা গেছে, ফাঁদে আটকে থাকার কারণে বাঘের সামনের বাঁ পা ক্ষতিগ্রস্ত হলেও হাড় ভাঙেনি।

বিশেষজ্ঞ চিকিৎসকরা আশা প্রকাশ করেছেন, স্বল্প সময়ের মধ্যেই বাঘটি সুস্থ হয়ে বনে ফিরে যেতে পারবে। তবে বর্তমানে ক্ষত শুকানোর প্রক্রিয়া চলছে, তাই বাঘটির কাছে মানুষের সংস্পর্শ এড়ানো জরুরি। কারণ এটি সম্পূর্ণ বন্য প্রাণী, যা আগে কখনও মানুষের সংস্পর্শে আসেনি।

বিশেষজ্ঞ চিকিৎসক দলের অন্যান্য সদস্যরা ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্রফেসর ড. গোলাম হায়দার, কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. গোলাম আযম চৌধুরী এবং সেন্ট্রাল ভেটেরিনারি হসপিটাল ঢাকার অ্যাডিশনাল ভেটেরিনারি অফিসার ডা. নাজমুল হুদা।

উল্লেখ্য, ৩ জানুয়ারি বিকেলে সুন্দরবন বিভাগের কর্মকর্তারা চাঁদপাই রেঞ্জের জয়মনির শরকির খাল সংলগ্ন স্থানে হরিণের ফাঁদে একটি বাঘ আটকে পড়ার খবর পান। এরপর বাঘটি উদ্ধারের জন্য ঢাকায় জানানো হয়। ঢাকার বিশেষজ্ঞ টিম ৪ জানুয়ারি দুপুরে ঘটনাস্থলে পৌঁছে বাঘটিকে অচেতন করে ফাঁদ থেকে মুক্ত করে। রাতেই তাকে খুলনা রেসকিউ সেন্টারে নিয়ে আসা হয় এবং চিকিৎসা শুরু করা হয়।

২৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন