সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশকুষ্টিয়ায় ফসলি জমি কেটে ইটভাটা: প্রশাসনের অভিযানেও ধরা পড়েনি চক্র
নওগাঁর পোরশা থেকে ১৩৭ কেজির প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
গোপালগঞ্জে জেলেদের বিকল্প আয়ের জন্য বকনা বাছুর বিতরণ
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে নোংরা টয়লেটের সাথেই সেমাই উৎপাদনে জরিমানা
ঝিনাইদহে রেল লাইনের পাশে যুবকের লাশ উদ্ধার
জামালপুরে নিরাপদ খাদ্য লঙ্ঘনের দায়ে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা
শিবচরে খামারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গরু, ২০ হাঁস ও একটি ছাগল
জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের বইমেলা
কক্সবাজারে এলপিজি পাম্পে আগুন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
ধুলো নিয়ন্ত্রণে প্রশাসন: কুমারখালী বাসস্ট্যান্ড সড়কে পানি ছিটাল পৌরসভা
তেঁতুলিয়ায় গ্রাম পুলিশের নিয়োগ পরীক্ষায় কেউই পারল না জাতীয় সংগীত
জয়পুরহাটে গুরুত্বপূর্ণ সড়কের কাজ দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন
পটুয়াখালীর কলাপাড়ায় চুরির ঘটনা, নগদ ও স্বর্ণালংকার লুট
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ভ্যান খাদে পড়ে চালক নিহত, দুইজন আহত
স্বাস্থ্য খাতে ১ লাখ ডাক্তার নিয়োগের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে তরুনীকে হত্যার অভিযোগ
পটুয়াখালীর লতাচাপলীতে মাদকবিরোধী অভিযান: চারজন দণ্ডিত
সিরাজগঞ্জের চৌহালীতে নৌযান শ্রমিকদের মানববন্ধন, চাঁদা দাবির প্রতিবাদ
নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৯০তম জন্মবার্ষিকী
ঝিনাইদহ-যশোর সড়ক ৬ লেনে উন্নীতকরণ: ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ বিতরণ
ঝিনাইদহে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, তদন্ত শুরু
ঠাকুরগাঁওয়ে শুরু হলো প্রি-পেইড বিদ্যুৎ মিটার কার্যক্রম
নোয়াখালীর সেনবাগে কানিজ ফাতেমার দাফন সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল
কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ১০ জন; ৩০টি গাড়ি পুড়ে ছাই
তালতলীর ৯ খালের পুনঃখনন: কৃষকদের ভাগ্য বদলের প্রত্যাশা
জলদস্যু দমনের দাবিতে পাথরঘাটায় জেলেদের মানববন্ধন
শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
রাজনীতি

জকসুতে কোন পদে কে বিজয়ী?

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ ৩:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ ৩৮ বছর পর অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’।

ভিপি, জিএস ও এজিএসসহ মোট ২১টি পদের মধ্যে ১৫টিতে জয় তুলে নেয় এই প্যানেল। প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল জয় পায় সীমিত কয়েকটি পদে।

বুধবার (৭ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ৩৯টি ভোটকেন্দ্রের ফলাফল একত্রিত করে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফল ঘোষণা করে।

ঘোষিত ফলাফলে দেখা যায়, সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)–এই তিনটি গুরুত্বপূর্ণ পদেই বড় ব্যবধানে জয় পেয়েছে শিবির সমর্থিত প্রার্থীরা।

ভিপি পদে মো. রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত একেএম রাকিব পান ৪ হাজার ৬৮৮ ভোট। ফলে ৮৭৬ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন রিয়াজুল ইসলাম।

সাধারণ সম্পাদক (জিএস) পদে সবচেয়ে বড় ব্যবধানের জয় পায় শিবির। এ পদে আব্দুল আলিম আরিফ ৫ হাজার ৪৭০ ভোট অর্জন করেন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। ফলে ৩ হাজার ২৬৭ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেন আরিফ।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবিরের মাসুদ রানা ৫ হাজার ২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের বি এম আতিকুর রহমান তানজিল পান ৩ হাজার ৯৪৪ ভোট। এ পদে বিজয়ের ব্যবধান ছিল ১ হাজার ৫৮ ভোট।

সম্পাদকীয় পদগুলোর ফলাফল
ভিপি-জিএস-এজিএসের বাইরে সম্পাদকীয় পদগুলোর অধিকাংশেও জয় পেয়েছে শিবির সমর্থিত প্রার্থীরা।

মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক: মো. নূর নবী (৫,৪০০) – শিবির
শিক্ষা ও গবেষণা সম্পাদক: ইব্রাহীম খলিল (৫,৫২৪) – শিবির
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মোছা. সুখীমন খাতুন (৪,৪৮৬) – শিবির
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: নুর মোহাম্মদ (৪,৪৭০) – শিবির
আইন ও মানবাধিকার সম্পাদক: হাবিব মোহাম্মদ ফারুক আজম (৪,৬৫৪) – শিবির
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: নওশিন নাওয়ার জয়া (৪,৫০১) – শিবির
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: মো. তাকরিম আহমেদ (৫,৩৮৫) – ছাত্রদল
ক্রীড়া সম্পাদক: মো. জর্জিস আনোয়ার নাঈম (৩,৯৬৩) – শিবির
পরিবহন সম্পাদক: মো. মাহিদ হোসেন (৪,০২৩) – ছাত্রদল
সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক: মোস্তাফিজুর রহমান (৩,৪৮৬) – শিবির
পাঠাগার ও সেমিনার সম্পাদক: মো. রিয়াসাল রাকিব (৪,৬৫৮) – ছাত্রদল

নির্বাহী সদস্য পদে ফলাফল

সাতটি নির্বাহী সদস্য পদের মধ্যে চারটিতে জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল।

ফাতেমা আক্তার (৩,৮৫১) – শিবির
মো. আকিব হাসান (৩,৫৮৮) – শিবির
শান্তা আক্তার (৩,৫৫৪) – শিবির
মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক (২,৯১৭) – শিবির
মো. সাদমান আমিন (সাদমান সাম্য) (৩,৩০৭) – ছাত্রদল
ইমরান হাসান ইমন (২,৬৩৬) – ছাত্রদল
মো. জাহিদ হাসান (৩,১২৪) – স্বতন্ত্র

উল্লেখ্য, মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। শুরুতে প্রতিদ্বন্দ্বিতা হাড্ডাহাড্ডি মনে হলেও ভোট গণনার শেষ পর্যায়ে একচেটিয়া আধিপত্য বিস্তার করে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে শিবির সমর্থিত প্যানেল।

২৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন