সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশকুষ্টিয়ায় ফসলি জমি কেটে ইটভাটা: প্রশাসনের অভিযানেও ধরা পড়েনি চক্র
নওগাঁর পোরশা থেকে ১৩৭ কেজির প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
গোপালগঞ্জে জেলেদের বিকল্প আয়ের জন্য বকনা বাছুর বিতরণ
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে নোংরা টয়লেটের সাথেই সেমাই উৎপাদনে জরিমানা
ঝিনাইদহে রেল লাইনের পাশে যুবকের লাশ উদ্ধার
জামালপুরে নিরাপদ খাদ্য লঙ্ঘনের দায়ে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা
শিবচরে খামারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গরু, ২০ হাঁস ও একটি ছাগল
জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের বইমেলা
কক্সবাজারে এলপিজি পাম্পে আগুন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
ধুলো নিয়ন্ত্রণে প্রশাসন: কুমারখালী বাসস্ট্যান্ড সড়কে পানি ছিটাল পৌরসভা
তেঁতুলিয়ায় গ্রাম পুলিশের নিয়োগ পরীক্ষায় কেউই পারল না জাতীয় সংগীত
জয়পুরহাটে গুরুত্বপূর্ণ সড়কের কাজ দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন
পটুয়াখালীর কলাপাড়ায় চুরির ঘটনা, নগদ ও স্বর্ণালংকার লুট
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ভ্যান খাদে পড়ে চালক নিহত, দুইজন আহত
স্বাস্থ্য খাতে ১ লাখ ডাক্তার নিয়োগের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে তরুনীকে হত্যার অভিযোগ
পটুয়াখালীর লতাচাপলীতে মাদকবিরোধী অভিযান: চারজন দণ্ডিত
সিরাজগঞ্জের চৌহালীতে নৌযান শ্রমিকদের মানববন্ধন, চাঁদা দাবির প্রতিবাদ
নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৯০তম জন্মবার্ষিকী
ঝিনাইদহ-যশোর সড়ক ৬ লেনে উন্নীতকরণ: ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ বিতরণ
ঝিনাইদহে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, তদন্ত শুরু
ঠাকুরগাঁওয়ে শুরু হলো প্রি-পেইড বিদ্যুৎ মিটার কার্যক্রম
নোয়াখালীর সেনবাগে কানিজ ফাতেমার দাফন সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল
কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ১০ জন; ৩০টি গাড়ি পুড়ে ছাই
তালতলীর ৯ খালের পুনঃখনন: কৃষকদের ভাগ্য বদলের প্রত্যাশা
জলদস্যু দমনের দাবিতে পাথরঘাটায় জেলেদের মানববন্ধন
শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
রাজনীতি

জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ ৩:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল নিরঙ্কুশ জয় অর্জন করেছে।

২১টি পদের মধ্যে ১৬টিতেই বিজয়ী হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। বাকি পদগুলোতে ছাত্রদল সমর্থিত প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন।

ভিপি, জিএস ও এজিএসসহ শীর্ষ তিন পদেই জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। ভিপি পদে শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত একেএম রাকিব খান পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।

জিএস পদে শিবির প্রার্থী আবদুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭৫ ভোট এবং এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ২০ ভোট।

শীর্ষ পদগুলোতে ভোটের ব্যবধান তুলনামূলক বেশি হলেও সম্পাদকীয় ও সদস্যপদে কিছু প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেছে। সম্পাদকীয় ১১টি পদের মধ্যে ৮টিতে শিবির সমর্থিত প্রার্থীরা জয়ী হন। বাকি তিনটি পদে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা বিজয়ী হন। কার্যনির্বাহী সদস্যের সাতটি পদের মধ্যে পাঁচটিতে জয় পায় শিবির সমর্থিত প্যানেল।

মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে একযোগে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে গড় ভোটার উপস্থিতি ছিল ৬৫ শতাংশ। ছাত্রীহল সংসদ নির্বাচনে উপস্থিতি ছিল সর্বোচ্চ ৭৭ শতাংশ।

ভোট গণনার শুরুতে অপটিক্যাল মার্ক রিডার (ওএমআর) মেশিনে কারিগরি ত্রুটি দেখা দেয়। প্রায় ছয় ঘণ্টা বিরতির পর রাত ১টার দিকে গণনা শুরু হয়। ওএমআর ও হাতে গণনার সমন্বয়ে ফলাফল নির্ধারণ করা হয়। বুধবার রাত ১টায় প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোস্তফা হাসান চূড়ান্ত ফল ঘোষণা করেন।

নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ছাত্রী হল সংসদ নির্বাচনেও শিবির সমর্থিত ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত প্যানেল শীর্ষ তিন পদে জয় পেয়েছে। ভিপি নির্বাচিত হয়েছেন জান্নাতুল উম্মি তারিন, জিএস সুমাইয়া তাবাসসুম এবং এজিএস রেদওয়ানা খাওলা।

তবে সংগীত বিভাগে শিবির সমর্থিত প্রার্থীরা ভরাডুবির মুখে পড়ে। ওই বিভাগে জিএস ও এজিএস পদে একটি ভোটও পায়নি শিবিরের প্রার্থীরা।

ফলাফল ঘোষণার পর ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। বিজয়ী প্যানেলের সমর্থকদের উচ্ছ্বাস লক্ষ্য করা গেলেও পরাজিত পক্ষের কর্মীদের অনেককে নীরব থাকতে দেখা যায়। অনেক শিক্ষার্থী এই ফলাফলকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে একটি ‘ঐতিহাসিক পরিবর্তন’ হিসেবে দেখছেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছর পর প্রথমবারের মতো জকসুর নেতৃত্ব পেল ইসলামী ছাত্রশিবির সমর্থিত সংগঠন।

নবনির্বাচিত ভিপি রিয়াজুল ইসলাম বলেন, “আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি ভুল করলে আপনারাই আমাকে শুধরে দেবেন।”

নির্বাচন কমিশন জানায়, সকল পক্ষের উপস্থিতিতে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হয়েছে এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়।

২৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন