সর্বশেষ

জাতীয়চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল খালাস শুরু, এলএনজি ও ডিজেলের আরও জাহাজ আসছে
জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ
দেশকে দুর্নীতি, ঋণখেলাপী এবং চাঁদাবাজমুক্ত করার জন্য সংসদে যাচ্ছি : নাহিদ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
প্রবাসীরা দেশে ফিরলে কর্মসংস্থান বা ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে : নুরুল হক নূর
সারাদেশকুমিল্লায় নষ্ট মরিচ মিশিয়ে গুঁড়া তৈরির দায়ে মিল মালিককে জরিমানা
বাগেরহাটে নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু
কুড়িগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি সফি খান ও সম্পাদক মাহফুজার রহমান
ভাইকে বাঁচাতে নিজের কিডনি দিলেন বোন, ফরিদপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত
ভৈরবে তেল সরবরাহ বন্ধ: যমুনা ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা
পরকিয়ার জেরে মৌলভীবাজারের কুলাউড়ায় যুবক খুন, মরদেহ উদ্ধার; সিএনজি চালক আটক
সিলেটে পেট্রোলপাম্প কর্মীকে ছুরিকাঘাত: তিন যুবক গ্রেপ্তার
উদ্ধার হওয়া সেই শকুন এক মাস পরে সুন্দরবনে অবমুক্ত
রংপুরে এনসিপির ইফতার মাহফিলে সংঘর্ষে ৮ আহত, সাংবাদিকদের বয়কট
মুন্সীগঞ্জে ড্যাবের উদ্যোগে রমজান দোয়া ও ইফতার মাহফিল
কলাপাড়ায় মেয়াদউত্তীর্ণ পণ্য ও অনিয়মে ৬ ব্যবসায়ীকে জরিমানা
ইউএনও'র নাম করে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
সিয়াম মোল্লা হত্যার বিচার দাবিতে মুকসুদপুরে মানববন্ধন ও বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে হত্যা, প্রতিপক্ষের ৪০ ঘর ভাঙচুর-অগ্নিসংযোগ
সিলেটে হাউজিং এস্টেটে দিনদুপুরে ছিনতাই: মূলহোতা রশিদ আহমদ গ্রেপ্তার
শিবগঞ্জে স্ত্রীকে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলার অভিযোগে স্বামী আটক
মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
নড়াইলে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যু
খুলনায় উপকূলের নারীদের জলবায়ু সহনশীল জীবিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা বিলম্বে যাত্রা
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাতানজিদ তামিমের ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বেশিরভাগ বাংলাদেশি সরকারি সহায়তায় নির্ভরশীল: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ৯:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর অর্ধেকেরও বেশি দেশটির সরকারের বিভিন্ন ধরনের সহায়তা গ্রহণ করে- এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৫ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ প্রকাশিত এক পোস্টে তিনি এ সংক্রান্ত একটি পরিসংখ্যানভিত্তিক তালিকা তুলে ধরেন।

ট্রাম্পের প্রকাশিত তালিকায় বিশ্বের ১২০টি দেশের অভিবাসী পরিবারগুলোর সরকারি সহায়তা গ্রহণের হার দেখানো হয়েছে। তালিকায় অন্তর্ভুক্ত প্রতিটি দেশের অভিবাসী পরিবারের মধ্যে কমপক্ষে ২৫ শতাংশ পরিবার যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা নেয়- এমন দেশগুলোকেই তালিকাভুক্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই তালিকায় বাংলাদেশের অবস্থান ১৯তম। সেখানে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর প্রায় ৫৪ দশমিক ৮ শতাংশ বিভিন্ন খাতে সরকারি সহায়তা গ্রহণ করে থাকে।

অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানের জন্য পরিচিত ডোনাল্ড ট্রাম্প এমন এক সময় এই তথ্য প্রকাশ করলেন, যখন তার প্রশাসন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে সরকারি ব্যয় সংকোচন এবং অভিবাসীদের জন্য বসবাসের শর্ত আরও কঠোর করার পদক্ষেপ নিচ্ছে।

তালিকায় বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, চীন, মিয়ানমার ও ভুটানের নাম রয়েছে। তবে এতে ভারতের নাম অনুপস্থিত। এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতীয় অভিবাসীরা তুলনামূলকভাবে খুব কম সরকারি সহায়তা গ্রহণ করে। দেশটিতে বসবাসরত ভারতীয়-মার্কিন পরিবারগুলোর গড় বার্ষিক আয় যুক্তরাষ্ট্রের মধ্যম আয়ের চেয়েও বেশি হওয়ায় খাদ্য বা চিকিৎসা সহায়তার মতো সরকারি সুবিধার প্রয়োজন তাদের কম পড়ে।

তালিকার শীর্ষে রয়েছে ভুটান। দেশটি থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়া পরিবারগুলোর ৮১ দশমিক ৪ শতাংশ সরকারি সহায়তার ওপর নির্ভরশীল। এরপর যথাক্রমে ইয়েমেন (৭৫ দশমিক ২ শতাংশ) ও সোমালিয়া (৭১ দশমিক ৯ শতাংশ) অবস্থান করছে।

এশিয়ার অন্যান্য দেশের মধ্যে আফগানিস্তান ষষ্ঠ স্থানে রয়েছে, যেখানে ৬৮ দশমিক ১ শতাংশ অভিবাসী পরিবার সরকারি সহায়তা নেয়। ইরাক রয়েছে ১১তম অবস্থানে (৬০ দশমিক ৭ শতাংশ), মিয়ানমার ১৩তম (৫৯ দশমিক ২ শতাংশ) এবং তার পরেই বাংলাদেশের অবস্থান।

এ ছাড়া তালিকায় পাকিস্তানি অভিবাসী পরিবারগুলোর সরকারি সহায়তা গ্রহণের হার ৪০ দশমিক ২ শতাংশ এবং চীনা অভিবাসী পরিবারগুলোর ক্ষেত্রে তা ৩২ দশমিক ৯ শতাংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

৩০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন