সর্বশেষ

জাতীয়চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল খালাস শুরু, এলএনজি ও ডিজেলের আরও জাহাজ আসছে
জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ
দেশকে দুর্নীতি, ঋণখেলাপী এবং চাঁদাবাজমুক্ত করার জন্য সংসদে যাচ্ছি : নাহিদ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
প্রবাসীরা দেশে ফিরলে কর্মসংস্থান বা ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে : নুরুল হক নূর
সারাদেশকুমিল্লায় নষ্ট মরিচ মিশিয়ে গুঁড়া তৈরির দায়ে মিল মালিককে জরিমানা
বাগেরহাটে নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু
কুড়িগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি সফি খান ও সম্পাদক মাহফুজার রহমান
ভাইকে বাঁচাতে নিজের কিডনি দিলেন বোন, ফরিদপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত
ভৈরবে তেল সরবরাহ বন্ধ: যমুনা ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা
পরকিয়ার জেরে মৌলভীবাজারের কুলাউড়ায় যুবক খুন, মরদেহ উদ্ধার; সিএনজি চালক আটক
সিলেটে পেট্রোলপাম্প কর্মীকে ছুরিকাঘাত: তিন যুবক গ্রেপ্তার
উদ্ধার হওয়া সেই শকুন এক মাস পরে সুন্দরবনে অবমুক্ত
রংপুরে এনসিপির ইফতার মাহফিলে সংঘর্ষে ৮ আহত, সাংবাদিকদের বয়কট
মুন্সীগঞ্জে ড্যাবের উদ্যোগে রমজান দোয়া ও ইফতার মাহফিল
কলাপাড়ায় মেয়াদউত্তীর্ণ পণ্য ও অনিয়মে ৬ ব্যবসায়ীকে জরিমানা
ইউএনও'র নাম করে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
সিয়াম মোল্লা হত্যার বিচার দাবিতে মুকসুদপুরে মানববন্ধন ও বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে হত্যা, প্রতিপক্ষের ৪০ ঘর ভাঙচুর-অগ্নিসংযোগ
সিলেটে হাউজিং এস্টেটে দিনদুপুরে ছিনতাই: মূলহোতা রশিদ আহমদ গ্রেপ্তার
শিবগঞ্জে স্ত্রীকে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলার অভিযোগে স্বামী আটক
মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
নড়াইলে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যু
খুলনায় উপকূলের নারীদের জলবায়ু সহনশীল জীবিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা বিলম্বে যাত্রা
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাতানজিদ তামিমের ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
সারাদেশ

কুড়িগ্রামে জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিত: রিটার্নিং অফিসে বিক্ষোভ

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাহবুব আলম সালেহীর মনোনয়ন চূড়ান্তভাবে স্থগিত করায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে জামায়াতের নেতা-কর্মীরা জেলা প্রশাসক কার্যালয়ে বিক্ষোভ করেন এবং রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন।

বিক্ষোভ চলাকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ভেতরে জামায়াত কর্মীরা জেলা প্রশাসককে কুড়িগ্রামে রাখা যাবে না বলে প্রকাশ্যে হুঁশিয়ারি দেন বলে অভিযোগ উঠে। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অতিরিক্ত সেনা, পুলিশ ও গোয়েন্দা পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ জামায়াত নেতাদের অসাদাচরণ ও হুমকির বিষয়টি স্বীকার করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জামায়াত প্রার্থী মাহবুব আলম সালেহীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ থাকায় তার মনোনয়ন স্থগিত করা হয়। তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব পরিত্যাগ সংক্রান্ত বৈধ কাগজপত্র নির্ধারিত সময়ের মধ্যে উপস্থাপন করতে ব্যর্থ হন।

সূত্র আরও জানায়, গত শুক্রবার মনোনয়নপত্র বাছাইয়ের দ্বিতীয় কার্যদিবসে কুড়িগ্রাম-৩ আসনে দাখিলকৃত সাতটি মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। এতে জামায়াত প্রার্থী মাহবুব আলম সালেহীর মনোনয়ন স্থগিত এবং বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা ও স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল খালেকের মনোনয়ন বাতিল করা হয়। বাকি প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া কুড়িগ্রাম-৪ আসনে দাখিলকৃত সব মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে মাহবুব আলম সালেহী অভিযোগ করে বলেন, রিটার্নিং কর্মকর্তা পক্ষপাতদুষ্ট হয়ে ইচ্ছাকৃতভাবে ভুল সিদ্ধান্ত দিয়েছেন। তার দাবি, এই জেলা প্রশাসকের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি উচ্চ আদালতে আপিল করে আইনি লড়াইয়ের মাধ্যমে নিজের মনোনয়ন বৈধ করবেন বলে জানান।

অপরদিকে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আসাদুজ্জামান বলেন, আইন অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব থাকলে প্রার্থিতা স্থগিত করার বিধান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন না করায় বিধি মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের ক্ষেত্রেও ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের সত্যতা না পাওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ আরও বলেন, নির্বাচন বিধিমালা অনুযায়ী প্রার্থীরা আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত আপিল করার সুযোগ পাবেন। উচ্চ আদালত থেকে বৈধতা পেলে তাদের নির্বাচনী কার্যক্রমে কোনো বাধা দেওয়া হবে না।

১৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন