সর্বশেষ

জাতীয়হাদীকে হত্যাকারী ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার : পশ্চিমবঙ্গ পুলিশ
ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশপানির মোটর বন্ধ করা নিয়ে বিরোধ, বরিশালে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
ফরিদপুরে অসামাজিক কর্মকাণ্ড ও মাদকসেবনের অভিযোগে আটক ২০, কারাদণ্ড
এনার্জি ড্রিংকসের বোতলে মদ, মাগুরায় আটক মাদক কারবারি
বরিশাল সিটি প্রথম মহিলা প্রশাসক: কে এই বিলকিস
মোটরসাইকেল না পেয়ে বাবাকে হত্যা, কালাইয়ে আটক ছেলে
সালথার আটঘর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র দেড় বছর ধরে বন্ধ, বঞ্চিত ২১ হাজার মানুষ
নেছারাবাদে মাথাবিহীন লাশ: ২ সন্দেহভাজন গ্রেপ্তার, নদীতে ডুবুরি তল্লাশি
ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ ১ ব্যক্তি আটক
ছাতকে ব্যবসায়ীর ৪১ লাখ টাকা নিয়ে ২ অংশীদার উধাও
টেকনাফে জেলের জালে ধরা পড়ল ২২.৫ কেজির কোরাল মাছ
ডুমুরিয়ায় সার্বজনীন মহানামযজ্ঞে ভারতের সহকারী হাই কমিশনারের পরিদর্শন
মিরকাদিম পৌরসভায় নবনির্বাচিত এমপি ও জেলা প্রশাসকের সঙ্গে পরিচিতি সভা
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
সারাদেশ

কলাপাড়ায় মহিষের লড়াই বন্ধ করল প্রশাসন, ফিরল হাজারো দর্শক

এ এম মিজানুর রহমান বুলেট, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, পটুয়াখালী

রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ ৭:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে রবিবার ভোরে অনুষ্ঠিত হতে যাওয়া মহিষের লড়াই শেষ পর্যন্ত বন্ধ করে দিয়েছে প্রশাসন। প্রাণিকল্যাণ আইনের বিধান অনুযায়ী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশাল দেহের দুটি বলি মহিষ লড়াইয়ের জন্য গ্রামে হাজির করা হয়। মহিষ দুটির মালিক ছিলেন মজিবর ফকির ও সোহেল মিরা। এ লড়াইকে কেন্দ্র করে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার উৎসুক মানুষ ভিড় জমায়। স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজনের সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছিল।

তবে প্রাণিকল্যাণ আইন, ২০১৯-এর ৬ ধারায় প্রাণীকে লড়াইয়ে উত্যক্ত বা প্ররোচনা দেওয়ার বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা থাকায় ‘এনিমেল লাভারস অফ পটুয়াখালী’র কলাপাড়া শাখার সদস্যরা বিষয়টি প্রশাসনের নজরে আনেন। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে লড়াই বন্ধের নির্দেশ দেন। এতে হতাশ হয়ে ফিরে যান লড়াই দেখতে আসা দর্শনার্থীরা।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক বলেন, 'প্রাণীর লড়াই প্রাণীর প্রতি নিষ্ঠুরতার শামিল। আইন অনুযায়ী এ ধরনের আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ। ভবিষ্যতে কেউ এমন আয়োজন করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন প্রাণী অধিকারকর্মীরা। তারা বলছেন, আইন প্রয়োগের মাধ্যমে প্রাণীর প্রতি সহিংসতা রোধে এ ধরনের উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন