সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশকুষ্টিয়ায় ফসলি জমি কেটে ইটভাটা: প্রশাসনের অভিযানেও ধরা পড়েনি চক্র
নওগাঁর পোরশা থেকে ১৩৭ কেজির প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
গোপালগঞ্জে জেলেদের বিকল্প আয়ের জন্য বকনা বাছুর বিতরণ
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে নোংরা টয়লেটের সাথেই সেমাই উৎপাদনে জরিমানা
ঝিনাইদহে রেল লাইনের পাশে যুবকের লাশ উদ্ধার
জামালপুরে নিরাপদ খাদ্য লঙ্ঘনের দায়ে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা
শিবচরে খামারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গরু, ২০ হাঁস ও একটি ছাগল
জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের বইমেলা
কক্সবাজারে এলপিজি পাম্পে আগুন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
ধুলো নিয়ন্ত্রণে প্রশাসন: কুমারখালী বাসস্ট্যান্ড সড়কে পানি ছিটাল পৌরসভা
তেঁতুলিয়ায় গ্রাম পুলিশের নিয়োগ পরীক্ষায় কেউই পারল না জাতীয় সংগীত
জয়পুরহাটে গুরুত্বপূর্ণ সড়কের কাজ দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন
পটুয়াখালীর কলাপাড়ায় চুরির ঘটনা, নগদ ও স্বর্ণালংকার লুট
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ভ্যান খাদে পড়ে চালক নিহত, দুইজন আহত
স্বাস্থ্য খাতে ১ লাখ ডাক্তার নিয়োগের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে তরুনীকে হত্যার অভিযোগ
পটুয়াখালীর লতাচাপলীতে মাদকবিরোধী অভিযান: চারজন দণ্ডিত
সিরাজগঞ্জের চৌহালীতে নৌযান শ্রমিকদের মানববন্ধন, চাঁদা দাবির প্রতিবাদ
নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৯০তম জন্মবার্ষিকী
ঝিনাইদহ-যশোর সড়ক ৬ লেনে উন্নীতকরণ: ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ বিতরণ
ঝিনাইদহে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, তদন্ত শুরু
ঠাকুরগাঁওয়ে শুরু হলো প্রি-পেইড বিদ্যুৎ মিটার কার্যক্রম
নোয়াখালীর সেনবাগে কানিজ ফাতেমার দাফন সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল
কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ১০ জন; ৩০টি গাড়ি পুড়ে ছাই
তালতলীর ৯ খালের পুনঃখনন: কৃষকদের ভাগ্য বদলের প্রত্যাশা
জলদস্যু দমনের দাবিতে পাথরঘাটায় জেলেদের মানববন্ধন
শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
সারাদেশ

যশোর রেজিস্ট্রি অফিসে অগ্নিকাণ্ডে পুড়ল তিনশ বছরের দুর্লভ দলিল

যশোর প্রতিনিধি
যশোর প্রতিনিধি

শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ৩:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যশোর জেলা রেজিস্ট্রি অফিসের পুরনো ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় তিনশ বছরের পুরনো গুরুত্বপূর্ণ দলিলপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করে ভবনটি থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই রেকর্ড রুমে সংরক্ষিত ১৭৪১ সাল থেকে ১৯৪০ সাল পর্যন্ত সময়কালের ভলিউম বুক, বালাম বই, সূচিপত্র, টিপবইসহ অমূল্য দলিলপত্র পুড়ে যায়।

যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ জানান, ঘটনার সময় ভবনটির প্রধান গেটে তালা দেওয়া ছিল এবং ভেতরে কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন না। তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ভবনের দুটি কক্ষে রাখা পুরনো দলিল ও কাগজপত্র সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে তিনি জানান।

ঘটনাস্থলে উপস্থিত শার্শা সাব-রেজিস্ট্রি অফিসের মোহরার শামসুজ্জামান মিলন বলেন, রেকর্ড রুমটিতে যশোর ও আশপাশের এলাকার কয়েক শতাব্দীর পুরনো গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষণ করা ছিল। খুব প্রয়োজন ছাড়া ওই কক্ষের দরজা খোলা হতো না। আগুনের পর ভেতরে প্রবেশ করে দেখা গেছে অধিকাংশ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে এবং কিছু নথি পানি ঢুকে নষ্ট হয়েছে।

এদিকে যশোর দলিল লেখক সমিতির সভাপতি সোহরাব হোসেন জানান, ভবনটিতে সাধারণত তালা দেওয়া থাকে এবং সেখানে একজন নৈশ প্রহরী দায়িত্বে থাকেন। তবে আগুন লাগার সময় ওই প্রহরী ঘটনাস্থলে ছিলেন না, যা সন্দেহের জন্ম দিচ্ছে।

রেজিস্ট্রি অফিসের একটি দায়িত্বশীল সূত্র দাবি করেছে, ভবনটিতে কোনো বৈদ্যুতিক সংযোগ না থাকায় শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগার সম্ভাবনা নেই। ফলে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। কয়েকজন কর্মীর আচরণও সন্দেহজনক বলে সূত্রটি জানিয়েছে।

ঘটনাটি তদন্তে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা চলছে।

২০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন