সর্বশেষ

জাতীয়তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবস, চারা রোপণ ও মোনাজাতে অংশগ্রহণ
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডা. শফিকুর রহমান ও নাহিদ
কিছুদিনের মধ্যে মোংলা বন্দরের আমূল পরিবর্তনের ঘোষণা নৌ পরিবহণ মন্ত্রীর
শহীদ মিনারে মানুষের ঢল, শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা
সারাদেশসারাদেশে গভীর শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
বাংলা ভাষাকে ধারন করলে 'ইনকিলাব জিন্দাবাদ' চলবে না: মন্ত্রী
দিনাজপুরে ডা. জাহিদ হোসেনের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়
দৌলতপুরে মাদক, অস্ত্র ও চাঁদাবাজি প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি
সুন্দরবনে অভিযান: অস্ত্রসহ ডাকাত বাহিনীর সহযোগী আটক
পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলার উদ্বোধন
ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত সংঘর্ষে আহত অন্তত ১০
রংপুরে নকল ঘি কারখানায় অভিযান, ভেজাল পণ্য জব্দ
সাতক্ষীরায় নিষিদ্ধ শাপলা পাতা মাছসহ ২২ জেলে আটক
শেরপুরে চুরির সন্দেহে যুবককে ঝুলিয়ে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল
জুয়া ছাড়তে ‘দুধ দিয়ে গোসল’, কোটালীপাড়ায় যুবকের ব্যতিক্রমী ঘোষণা
ভেদরগঞ্জে ৪শ' দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
বেতাগী পৌরসভার উন্নয়নকাজ পরিদর্শনে অতিরিক্ত সচিব নাজমুল হুদা শামিম
জামালপুর-শেরপুর ব্রিজে বাবা-ছেলের মৃত্যু: পুলিশের গাফিলতির অভিযোগ
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু, ট্রাকচালক পলাতক
বেনাপোল-পেট্রাপোল সীমান্তে এবারও হয়নি মাতৃভাষা দিবসের মিলনমেলা
জনগণের আশা সামনে রেখে মানবিক বাংলাদেশ গড়তে হবে : সিরাজগঞ্জে এমপি
পঞ্চগড়ে ঐক্যবদ্ধ গণতন্ত্রকে নস্যাৎ করা যাবে না : পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী
কুমিল্লায় রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রম শুরু
নারায়ণগঞ্জে প্রকাশ্য ডাকাতি: এমপি'র নির্দেশে দুইজন আটক
পটুয়াখালীতে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা ও জমি দখলের অভিযোগ
গাইবান্ধায় ফলের দাম আকাশছোঁয়া, সাধারণ মানুষের নাগালের বাইরে
মৌলভীবাজারে রাতের সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
কুমারখালীতে দুই শতাধিক দরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ
নওগাঁয় সুবিধাবঞ্চিত ৬শ' পরিবারের মধ্যে রোজার খাদ্যসামগ্রী বিতরণ
শ্যামপুরে একুশের প্রভাতে আ. লীগের দলীয় পতাকা উত্তোলন
গোপালগঞ্জে বাসের চাপায় বৃদ্ধা নিহত, মহাসড়ক এক ঘণ্টা অবরুদ্ধ
সাতক্ষীরায় বসন্তে খুশির বার্তা: আমের বাম্পার ফলনের আশা
আন্তর্জাতিকজাতিসংঘের পাল্টা ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’ কি নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত
খেলাএশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল
তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ
জাতীয়

ভারতে সংখ্যালঘুদের ওপর ‘গণসহিংসতা’য় গভীর উদ্বেগ বাংলাদেশের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতে মুসলিম, খ্রিষ্টানসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ‘গণসহিংসতা’য় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। বড়দিন উদ্‌যাপনের সময় ভারতজুড়ে সংখ্যালঘুদের ওপর সংঘটিত নৃশংসতার তদন্ত করে তাঁদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশ সরকারের এ অবস্থান তুলে ধরেন। তিনি এ সময় বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে বর্ণনা করে তা প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে ভারতের বিভিন্ন মহলকে সংখ্যালঘু বিষয়ে বিভ্রান্তিকর বর্ণনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘গভীর উদ্বেগ’ জানানোর দুই দিন পর বাংলাদেশ এ নিয়ে প্রতিক্রিয়া জানাল। প্রসঙ্গত, গত শুক্রবার নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধসহ সংখ্যালঘুদের ওপর উগ্রবাদীদের অব্যাহত সহিংসতা ভারতের জন্য গভীর উদ্বেগের বিষয়। তিনি ময়মনসিংহে একজন হিন্দু যুবককে নৃশংসভাবে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের বিচারের আওতায় আনা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘ভারতে মুসলিম, খ্রিষ্টানসহ বিভিন্ন সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচারে আটক এবং ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়ার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এ মাসে আপনি যেমন বলেছেন, ভারতের ওডিশায় একজন মুসলিম যুবক জুয়েল রানাকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটে, বিহারে মোহাম্মদ আজহার হোসেনের নৃশংস হত্যাকাণ্ড, কেরালায় বাংলাদেশি সন্দেহে এক নিরীহ ব্যক্তির হত্যাকাণ্ড এবং বিভিন্ন স্থানে মুসলিম ও খ্রিষ্টানদের ওপর গণপিটুনি ও সহিংসতার ঘটনা ঘটেছে।’

ভারতে বড়দিন উদ্‌যাপনের বিভিন্ন আয়োজনে উগ্রপন্থী হিন্দুদের সহিংসতার প্রসঙ্গ টেনে এস এম মাহবুবুল আলম বলেন, ‘গত সপ্তাহে খ্রিষ্টানদের বড়দিন উদ্‌যাপন উপলক্ষে ভারতজুড়ে তাঁদের ওপর সংঘটিত গণসহিংসতার বিষয়েও বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। এসব ঘটনাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি এবং আমরা এগুলোকে ঘৃণাজনিত অপরাধ ও লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসেবে দেখি। আমরা প্রত্যাশা করি, ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে এবং দোষীদের বিচারের আওতায় আনবে। আমরা আশা করি, প্রতিটি দেশেরই দায়িত্ব তার সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা ও মর্যাদা দেওয়া, এবং প্রতিটি দেশেরই তা পালন করা উচিত।’

১৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন