সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশটেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
হিলিতে আটক মানসিক ভারসাম্যহীন যুবককে ফেরত দিল বিজিবি
কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলন: ৩ জনের কারাদণ্ড
রংপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা: ম্যাজিস্ট্রেটের ওপর হামলা
নওগাঁয় আলুর বাম্পার ফলন, দামে ধস-লোকসানে দিশেহারা কৃষক
কুষ্টিয়ায় ফসলি জমি কেটে ইটভাটা: প্রশাসনের অভিযানেও ধরা পড়েনি চক্র
নওগাঁর পোরশা থেকে ১৩৭ কেজির প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
গোপালগঞ্জে জেলেদের বিকল্প আয়ের জন্য বকনা বাছুর বিতরণ
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে নোংরা টয়লেটের সাথেই সেমাই উৎপাদনে জরিমানা
ঝিনাইদহে রেল লাইনের পাশে যুবকের লাশ উদ্ধার
জামালপুরে নিরাপদ খাদ্য লঙ্ঘনের দায়ে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা
শিবচরে খামারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গরু, ২০ হাঁস ও একটি ছাগল
জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের বইমেলা
কক্সবাজারে এলপিজি পাম্পে আগুন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
ধুলো নিয়ন্ত্রণে প্রশাসন: কুমারখালী বাসস্ট্যান্ড সড়কে পানি ছিটাল পৌরসভা
তেঁতুলিয়ায় গ্রাম পুলিশের নিয়োগ পরীক্ষায় কেউই পারল না জাতীয় সংগীত
জয়পুরহাটে গুরুত্বপূর্ণ সড়কের কাজ দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন
পটুয়াখালীর কলাপাড়ায় চুরির ঘটনা, নগদ ও স্বর্ণালংকার লুট
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ভ্যান খাদে পড়ে চালক নিহত, দুইজন আহত
স্বাস্থ্য খাতে ১ লাখ ডাক্তার নিয়োগের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে তরুনীকে হত্যার অভিযোগ
পটুয়াখালীর লতাচাপলীতে মাদকবিরোধী অভিযান: চারজন দণ্ডিত
সিরাজগঞ্জের চৌহালীতে নৌযান শ্রমিকদের মানববন্ধন, চাঁদা দাবির প্রতিবাদ
নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৯০তম জন্মবার্ষিকী
ঝিনাইদহ-যশোর সড়ক ৬ লেনে উন্নীতকরণ: ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ বিতরণ
ঝিনাইদহে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, তদন্ত শুরু
ঠাকুরগাঁওয়ে শুরু হলো প্রি-পেইড বিদ্যুৎ মিটার কার্যক্রম
নোয়াখালীর সেনবাগে কানিজ ফাতেমার দাফন সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল
কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ১০ জন; ৩০টি গাড়ি পুড়ে ছাই
তালতলীর ৯ খালের পুনঃখনন: কৃষকদের ভাগ্য বদলের প্রত্যাশা
জলদস্যু দমনের দাবিতে পাথরঘাটায় জেলেদের মানববন্ধন
শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
সারাদেশ

শৈলকুপায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটা, হুমকিতে পরিবেশ ও শিক্ষার্থীদের স্বাস্থ্য

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ১০:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বসন্তপুর এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের একেবারে সন্নিকটে গড়ে ওঠা একটি অবৈধ ইটভাটা স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। ইট পোড়ানোর মৌসুম শুরু হওয়ায় ভাটা থেকে নির্গত কালো ধোঁয়া ও ধুলাবালিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার ত্রিবেনী ইউনিয়নের বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় মিজানুর রহমান মধুর মালিকানাধীন ‘এইচ.বি.আর ব্রিকস’ নামের ইটভাটাটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হচ্ছে। বর্তমানে সেখানে বিপুল পরিমাণ কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার করে কাঁচা ইট পোড়ানো হচ্ছে, যা পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে।

সরেজমিনে দেখা যায়, ভাটার চিমনি থেকে নির্গত ঘন কালো ধোঁয়া বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ছে। ইট পরিবহনে ব্যবহৃত ট্রাক্টরের অতিরিক্ত শব্দ ও ধুলাবালির কারণে এলাকাজুড়ে শব্দ ও বায়ুদূষণ বেড়েছে। এতে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, হঠাৎ করে ধোঁয়া ছড়িয়ে পড়লে শ্রেণিকক্ষের জানালা-দরজা বন্ধ করে রাখতে হয়। নিয়মিত এমন পরিস্থিতির কারণে শিক্ষার্থীরা শ্বাসকষ্টসহ নানা অসুস্থতায় ভুগছে। শুধু বিদ্যালয় নয়, আশপাশের বসতবাড়ি ও সরকারি ইজারাভুক্ত মদনডাঙ্গা বাজারের ব্যবসায়ীরাও ধোঁয়া ও ধুলাবালির কারণে চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ইটভাটা চালু থাকলে ঘরবাড়ির উঠান, বারান্দা ও ঘরের ভেতর পর্যন্ত ধুলাবালি জমে যায়। এতে শিশু ও বয়স্কদের নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ছে।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, আবাসিক এলাকা ও জনবসতি থেকে নির্দিষ্ট দূরত্বের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ। পাশাপাশি কৃষিজমিতে ইটভাটা স্থাপন এবং জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। তবে সংশ্লিষ্ট আইন অমান্য করেই ভাটাটি পরিচালিত হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয়দের দাবি, একাধিকবার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

ভাটা মালিক মিজানুর রহমান মধু দাবি করেন, প্রয়োজনীয় সব বিষয় ‘ম্যানেজ’ করেই ভাটাটি পরিচালনা করা হচ্ছে এবং এ নিয়ে লেখালেখি করেও কোনো লাভ হবে না।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া রয়েছে।

পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক মুন্তাসিরুল ইসলাম জানান, জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। পর্যায়ক্রমে সব অবৈধ ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং খুব শিগগিরই শৈলকুপা উপজেলায় অভিযান চালানো হবে।

এলাকাবাসী দ্রুত অবৈধ ইটভাটা বন্ধ করে পরিবেশ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। 

৩৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন