সর্বশেষ

জাতীয়রাজধানীতে তেল সংকটের প্রভাবে ফিলিং স্টেশনে দীর্ঘ যানজট
আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল
আকস্মিক হাসপাতালে পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, হতাশা প্রকাশ
বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতাই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ : সাকি
সারাদেশকুমিল্লায় মন্দির ও মসজিদের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩
জকিগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ: ১০ মাসেও গ্রেপ্তার হয়নি মূল হোতা
আন্তর্জাতিকইরানের মাটি রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের
হরমুজ প্রণালি বন্ধের পরিকল্পনা নেই, তবে সতর্ক করল ইরান
ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে আবারও হামলার দাবি ইরানের
ইরান ইস্যুতে শুরুতে সমর্থন না দেওয়ায় স্টারমারকে কটাক্ষ ট্রাম্পের
খেলাআহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের লড়াই
সারাদেশ

বান্দরবান এলজিইডিতে নির্বাহী প্রকৌশলীদের বিদায় ও বরণ অনুষ্ঠিত

মো.আরিফ,বান্দরবান
মো.আরিফ,বান্দরবান

শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ ১০:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উদ্যোগে নির্বাহী প্রকৌশলীদের বিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বান্দরবান এলজিইডির সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বর্তমান নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ানকে ফুল দিয়ে বরণ করা হয়। একই সঙ্গে সাবেক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তাসাউরকে ক্রেস্ট প্রদান করে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

বিদায় বক্তব্যে মোহাম্মদ তাসাউর বলেন, বান্দরবান এলজিইডি পরিবারের কর্মকর্তা-কর্মচারী এবং ঠিকাদাররা অত্যন্ত আন্তরিক ও সহযোগিতাপরায়ণ। এখানকার স্মৃতি আজীবন মনে থাকবে।

অন্যদিকে বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান বলেন, বান্দরবানের সকলের সঙ্গে মিলেমিশে কাজ করার প্রত্যাশা নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বান্দরবানের সিনিয়র সহকারী প্রকৌশলী পারভেজ সরোয়ার, রুমা উপজেলা প্রকৌশলী দিবাকর রায়, আমানুর রহমান, আসিফ, হৃদয় দত্তসহ এলজিইডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ঠিকাদাররা উপস্থিত ছিলেন।

১৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন