সর্বশেষ

রাজনীতি

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল: ডা. জাহিদ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ ৮:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন, তা বেগম খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন এবং চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন।

ডা. জাহিদ বলেন, চিকিৎসকরা খালেদা জিয়ার সুস্থতা নিয়ে আশাবাদী। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হবে বলে তারা আশা করছেন।

এ সময় তিনি বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি হাসপাতালটিতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

৩৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন