সর্বশেষ

রাজনীতি

হাতিয়ায় জনসংযোগকালে হান্নান মাসউদ আহত

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি

সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ৬:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ প্রার্থী ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ জনসংযোগের সময় আহত হয়েছেন।

রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে হাতিয়ার পুরাতন বাজার এলাকায় অটোরিকশার ধাক্কায় আহত হন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ পেছন দিক থেকে আসা একটি অটোরিকশা হান্নান মাসউদের বাঁ পায়ে লেগে যায়। এতে তিনি প্রথমে সামান্য অসুস্থ বোধ করলেও পরে গণসংযোগ চালিয়ে যান। ঘটনায় পায়ে ফাটা বা ফ্র্যাকচার ধরা পড়েনি। তবে আঘাতপ্রাপ্ত পা কিছুটা ফোলা হয়েছে। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করছেন এবং কয়েকদিন বিশ্রামে থাকবেন।

হান্নান মাসউদ নিজেও বলেন, 'এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। কোনো ষড়যন্ত্রমূলক ঘটনা নয়। অল্পবয়সী অটোরিকশা চালকের কারণে এটি ঘটেছে। আমি আশঙ্কামুক্ত আছি এবং দ্রুত সুস্থ হয়ে আবার গণসংযোগে ফিরব।'

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন