সর্বশেষ

জাতীয়হাদীকে হত্যাকারী ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার : পশ্চিমবঙ্গ পুলিশ
ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশযশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ ১ ব্যক্তি আটক
ছাতকে ব্যবসায়ীর ৪১ লাখ টাকা নিয়ে ২ অংশীদার উধাও
টেকনাফে জেলের জালে ধরা পড়ল ২২.৫ কেজির কোরাল মাছ
ডুমুরিয়ায় সার্বজনীন মহানামযজ্ঞে ভারতের সহকারী হাই কমিশনারের পরিদর্শন
মিরকাদিম পৌরসভায় নবনির্বাচিত এমপি ও জেলা প্রশাসকের সঙ্গে পরিচিতি সভা
সাতক্ষীরায় বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: দ্রুত টিআরএম বাস্তবায়নের দাবি
কুসিক পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ইউসুফ মোল্লা টিপু
সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন
কুয়াকাটায় শ্রমিক দল নেতার সংবাদ সম্মেলন
পিরোজপুরে গলাকাটা ও মাথাবিহীন লাশ উদ্ধার, একজন গ্রেফতার
বিশ্বের সবচেয়ে বৃহৎ কড়াইতে এক লাখ মানুষের ইফতারি আয়োজন
বদ আকিদা ঈমানের পূর্ণতার পথে বড় অন্তরায়: মাওলানা নেছারুদ্দীন
নেত্রকোনায় বিএনপি নেতার বিরুদ্ধে সরকারী জায়গা দখলের অভিযোগ
গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, দুইজন গুরুতর আহত
সোনাইমুড়ীতে হেযবুত তওহীদের ২ সদস্য হত্যার বিচার হয়নি: সংবাদ সম্মেলনে অভিযোগ
গাইবান্ধা শহর পুলিশ ফাঁড়িতে পুলিশের জুয়া খেলার ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন
রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক, গ্রেপ্তার ২
চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা
তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছি : পানিসম্পদ মন্ত্রী
সিলেটে গলায় রামদা ঠেকিয়ে দুই লাখ টাকা ছিনতাই, নগরজুড়ে আতঙ্ক
হাও‌রের বাঁধের কা‌জে অ‌নিয়ম, প্রতিবা‌দে অবস্থান কর্মসূ‌চি
খাল খনন কর্মসূচি কৃষি ও মৎস্যে বিপ্লব ঘটাবে: ডিসি জাহিদুল ইসলাম
জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
জামালপুরে শুরু হলো বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ
চট্টগ্রামে আবার চালু হচ্ছে স্মার্ট স্কুল বাস সেবা
কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের কূপ-৫ উদ্বোধন, প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট যুক্ত
টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নওগাঁয় আলুর দাম ক্রমশ কমছে, কৃষকের দুশ্চিন্তা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এমপি’র নেতৃত্বে খাল পরিষ্কার অভিযান
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
জাতীয়

ডিসেম্বরে বাড়ছে শীতের দাপট, দ্বিতীয়ার্ধে শৈত্যপ্রবাহের আশঙ্কা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ ৩:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অগ্রহায়ণ মাস শেষ হতে এখনও কয়েক দিন বাকি থাকতেই দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বাড়ছে।

বিশেষ করে উত্তরাঞ্চলে তাপমাত্রা দ্রুত কমে গিয়ে গ্রামাঞ্চলে শীতের অনুভূতি আরও স্পষ্ট হয়েছে। রোববার দেশের অন্তত ১১টি জেলায় তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে। কয়েকটি স্থানে তাপমাত্রা ১০-১১ ডিগ্রিতে নেমে যাওয়ায় তা মৃদু শৈত্যপ্রবাহের কাছাকাছি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও ১১ ডিগ্রি সেলসিয়াস নেমেছে। এছাড়া কুমিল্লা, নওগাঁর বদলগাছী, গোপালগঞ্জ, কুড়িগ্রামের রাজারহাটে ১২ দশমিক ৫ ডিগ্রি এবং যশোর ও চুয়াডাঙ্গায় ১২ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। রাজশাহী, কুষ্টিয়ার কুমারখালী ও পাবনার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি।

পূর্বাভাসে বলা হচ্ছে, দেশের বেশিরভাগ এলাকায় রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা আরও বাড়ছে। সাধারণত তাপমাত্রা ১০ ডিগ্রি বা এর নিচে নেমে গেলে শৈত্যপ্রবাহ শুরু বলে ধরা হয়। ৮-১০ ডিগ্রি মৃদু, ৬-৮ ডিগ্রি মাঝারি এবং ৪-৬ ডিগ্রি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।

আবহাওয়াবিদরা জানান, ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে এক থেকে দুই দফা শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে, যার তীব্রতা হতে পারে মৃদু থেকে মাঝারি। অর্থাৎ এই সময় তাপমাত্রা নেমে ১০ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত যেতে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেও তা স্থায়ী হওয়ার সম্ভাবনা কম। তিনি বলেন, '১৫ ডিসেম্বরের পর শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। গত বছরের তুলনায় এ বছরের শীতের তাপমাত্রা প্রায় একই থাকবে।'

এদিকে আগামী পাঁচ দিনে দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভোরবেলায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে শীতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করা হয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

১৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন