সর্বশেষ

রাজনীতি

ডা. জুবাইদা রহমান ঢাকায় পৌঁছেছেন 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫ ৬:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন।

শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডা. জুবাইদার এই আগমন বলে জানিয়েছে বিএনপি সূত্র।

এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আজ ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে বিমানটি ঢাকায় আসতে পারেনি। সব ঠিক থাকলে শনিবার এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাতে পারে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ কারণে আজই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা স্থগিত করা হয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে এবং চিকিৎসকরা সম্মতি দিলে ৭ ডিসেম্বর (রোববার) তাকে লন্ডনে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন মির্জা ফখরুল।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। সম্প্রতি হৃদ্‌পিণ্ড ও ফুসফুসে সংক্রমণ শনাক্ত হওয়ায় ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

২৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন