সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশজামালপুরে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যের জন্য বেকারিকে জরিমানা
নরসিংদী-সিলেট বদলিতে চিকিৎসক অমান্য, স্বাস্থ্য বিভাগের নীরবতা জনমনে প্রশ্ন
ময়মনসিংহে ব্র্যাকের প্রকল্প পরিদর্শনে জাইমা রহমান
সিলেটে নতুন পুলিশ সুপার: যোগ দিলেন ড. চৌধুরী মো: যাবের সাদেক
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি; রাঙামাটিতে মন্ত্রী দীপেন
বোয়ালমারীতে রাস্তার ইট উধাও, মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
জ্বালানি বকেয়া, ৬ মাস বন্ধ ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স
চাঁদপুরে পোশাক ব্যবসায় আইন লঙ্ঘন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
রংপুরের উন্নয়ন বৈষম্য নিরসনে ডিসির সঙ্গে ৬ এমপি'র মতবিনিময়
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষিকাকে গলা কেটে হত্যা
কুমিল্লায় বাসস প্রধান প্রতিবেদকের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
নড়াইলে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
আন্তর্জাতিক

ইথিওপিয়ার অগ্ন্যুৎপাতের ছাইয়ের মেঘ ভারতে, বহু ফ্লাইট বাতিল

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ ৩:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইথিওপিয়ার হাইলি গুবি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে সৃষ্ট ঘন ছাইয়ের মেঘ দ্রুতগতিতে ভারতের দিকে অগ্রসর হওয়ায় দেশটির কয়েকটি বিমানসংস্থা একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে।

সোমবার (২৪ নভেম্বর) পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোর জন্য বিশেষ সতর্কতা জারি করেছে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।

১০ থেকে ১২ হাজার বছর পর রোববার (২৩ নভেম্বর) ভয়াবহ বিস্ফোরণে জেগে ওঠে ইথিওপিয়ার আফার অঞ্চলের হাইলি গুবি আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাতের পর বিশালাকার ছাইয়ের মেঘ লাল সাগর অতিক্রম করে ইয়েমেন ও ওমান হয়ে উত্তর আরব সাগরের ওপর দিয়ে ভারতের উত্তরাঞ্চলের আকাশে প্রবেশ করে।

দিল্লি, হরিয়ানা ও উত্তর প্রদেশের ওপর দিয়ে ছাইয়ের মেঘ অতিক্রম করলেও বায়ুগুণমান মারাত্মকভাবে খারাপ হওয়ার সম্ভাবনা খুব কম বলে জানানো হয়েছে। কারণ ছাইয়ের স্তরটি হাজার হাজার ফুট উঁচুতে অবস্থান করছে।

পরিস্থিতির কারণে আকাসা এয়ার, ইন্ডিগো ও কেএলএমসহ বেশ কিছু বিমানসংস্থা ফ্লাইট বাতিল করেছে। আকাসা এয়ার জানিয়েছে, ২৪ ও ২৫ নভেম্বর জেদ্দা, কুয়েত ও আবুধাবি রুটে চলাচলকারী সব ফ্লাইট বাতিল রাখা হয়েছে। একইভাবে, কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্স আমস্টারডাম-দিল্লি ও দিল্লি-আমস্টারডাম রুটের ফ্লাইট স্থগিত করেছে।

ইন্ডিগো সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ইথিওপিয়ার সাম্প্রতিক অগ্ন্যুৎপাতের ছাই ভারতের পশ্চিমাঞ্চলে প্রবেশ করতে পারে বলে ধারণা মিলেছে। যাত্রীদের উদ্বেগ কমাতে তারা জানায়, নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

ডিজিসিএর নির্দেশনায় বলা হয়েছে, ছাই প্রভাবিত অঞ্চল এড়িয়ে ফ্লাইট পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। একই সঙ্গে রুটিং ও জ্বালানি ব্যবস্থায় নতুন হিসাব প্রয়োগ করতে বিমানসংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো বিমানে ছাই প্রবেশের সন্দেহ পাওয়া গেলে বা কর্মক্ষমতা কমে গেলে তাৎক্ষণিকভাবে রিপোর্ট করতে বলা হয়েছে।

যদি কোনো বিমানবন্দরের কার্যক্রমে ছাইয়ের প্রভাব পড়ে, তবে রানওয়ে, ট্যাক্সিওয়ে ও এপ্রন জরুরি পরিদর্শনের নির্দেশও দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি স্যাটেলাইট চিত্র ও আবহাওয়া পর্যবেক্ষণের মাধ্যমে পরিস্থিতি নজরদারি অব্যাহত রাখতে বলা হয়েছে।

অগ্ন্যুৎপাতের ফলে আফার অঞ্চলের আফদেরা গ্রাম সম্পূর্ণ ধুলায় ঢেকে গেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। এরটা আলে ও আফদেরা শহরের আশপাশে মাঝারি ভূকম্পনও অনুভূত হয়েছে। হাইলি গুবি আগ্নেয়গিরিটি সক্রিয় এরটা আলে আগ্নেয়গিরির মাত্র ১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

২৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন