সর্বশেষ

জাতীয়পুলিশে শীর্ষ পর্যায়ের রদবদল শুরু, রাষ্ট্রপতি নির্বাচন হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের পদত্যাগ
তেজগাঁও কলেজ শিক্ষার্থী ইকরাম হত্যায় দুই বন্ধুকে মৃত্যুদণ্ড
জানুয়ারিতে সড়ক-মহাসড়ক দুর্ঘটনায় নিহত ৫৪৬: যাত্রী কল্যাণ সমিতি
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
পর্তুগাল বাংলা প্রেসক্লাব-এর নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন
রমজানে মক্কায় ওমরাহ পালনকারীদের নতুন নির্দেশনা জারি
সারাদেশজামালপুরে উদ্বোধন হলো ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬
কুড়িগামে বিএনপিকে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
১৮ মাস পর মুকসুদপুরে খুললো উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
পটুয়াখালীতে রুফটপ সোলার প্রযুক্তি দ্রুত জাতীয় অগ্রাধিকার দাবি
কয়রায় অবৈধ বৈদ্যুতিক ফাঁদে নারীর মৃত্যু, ১ বছরে ৬ জনের প্রাণহানি
নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি: দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন
জুলাই আন্দোলনে হামলা মামলায় পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ২
বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন এমপি আব্দুল করিম
চকরিয়ায় ডাকাতদের হামলায় মাংস ব্যবসায়ী নিহত, আহত ৩
চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ময়মনসিংহে কলেজ শিক্ষার্থী শাওন হত্যা: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার
ময়মনসিংহে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
মাদারীপুরে আধিপত্যকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২
আন্তর্জাতিকআফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, সম্পর্কে নতুন করে উত্তেজনা
খেলাভারত-মাঠে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি সুপার এইটের শুরুতে
লাইফস্টাইল

শীতে চুল থাকে বেশি ঝুঁকিতে: কোন ভুলে বাড়ছে রুক্ষতা ও চুল পড়া

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ ১০:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শুষ্ক আবহাওয়া দেখা দিলেই ত্বকের পাশাপাশি চুলেও দেখা দেয় বাড়তি সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে অবহেলা বা ভুল যত্নের কারণে চুল সহজেই রুক্ষ হয়ে পড়ে এবং চুল পড়ার পরিমাণও বেড়ে যায়।

শীতে চুল সুস্থ রাখতে যেসব সাধারণ ভুল এড়িয়ে চলা জরুরি, তা জানিয়েছেন বিউটি কেয়ার বিশেষজ্ঞরা।


অতিরিক্ত গরম পানি: সবচেয়ে বড় শত্রু
অনেকেই শীতে গরম পানি ছাড়া গোসল কল্পনাই করতে পারেন না। তবে মাথায় বেশি গরম পানি পড়লে স্ক্যাল্পের প্রাকৃতিক তেল দ্রুত নষ্ট হয়ে যায়। এতে চুল হয়ে পড়ে শুষ্ক ও প্রাণহীন। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, গরম পানির বদলে কুসুম গরম পানি ব্যবহার করতে এবং প্রয়োজনে ঠান্ডা পানির সঙ্গে অল্প গরম পানি মিশিয়ে নিতে।


শ্যাম্পুর আগে তেল না দিলে ক্ষতি
অনেকে তাড়াহুড়োয় শ্যাম্পুর আগে তেল মাখা এড়িয়ে যান। এতে চুলের আর্দ্রতা হারায়। বিশেষজ্ঞদের মতে, শ্যাম্পুর আগে অল্প উষ্ণ তেল দিয়ে স্ক্যাল্পে হালকা ম্যাসাজ করলে রক্তসঞ্চালন বৃদ্ধি পায় এবং চুলের গোড়া মজবুত থাকে। ফলে শীতের শুষ্কতা সহজে চুলে প্রভাব ফেলতে পারে না।


প্রতিদিন শ্যাম্পু করার অভ্যাসেও বাড়ে ক্ষতি
শীতে ঘাম কমলেও চুলে ধুলা-ময়লা জমে। এ কারণে অনেকেই প্রতিদিন শ্যাম্পু করেন। কিন্তু এটি চুলের জন্য ভালো নয়। সপ্তাহে দুই থেকে তিনবার শ্যাম্পু করাই যথেষ্ট। পাশাপাশি সালফেটমুক্ত শ্যাম্পু ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রয়োজনে সপ্তাহে একদিন ক্লারিফাইং ও একদিন হাইড্রেটিং শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে।


কন্ডিশনার ব্যবহার না করার ভুল
সময় বাঁচাতে অনেকেই কন্ডিশনার ব্যবহার করেন না, যা চুলকে আরও রুক্ষ করে তোলে। শ্যাম্পুর পর মাঝখান থেকে ডগা পর্যন্ত কন্ডিশনার লাগিয়ে ২–৩ মিনিট অপেক্ষা করলে চুলে প্রয়োজনীয় ময়েশ্চার ফিরে আসে এবং শুষ্ক আবহাওয়ার মাঝেও চুল নরম থাকে।


হেয়ার ড্রায়ার ও স্টাইলিং টুলস এড়িয়ে চলা জরুরি
শীতে চুল শুকাতে সময় লাগে বলে হেয়ার ড্রায়ার বা হিট স্টাইলিং টুলস ব্যবহারের প্রবণতা বাড়ে। কিন্তু তাপমাত্রা চুলকে আরও বেশি শুষ্ক করে তোলে। তাই যতটা সম্ভব প্রাকৃতিকভাবে চুল শুকাতে দেওয়া এবং বাইরে বের হলে চুল বেঁধে রাখা ভালো।

৩৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
লাইফস্টাইল নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন