সর্বশেষ

জাতীয়জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
সারাদেশধামরাইয়ে গ্যাস বিস্ফোরণ: দম্পতি দগ্ধ, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক
সিলেটের কানাইঘাটে ৯ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাইরান নারী ফুটবল দলের আরও দুই সদস্যকে আশ্রয় দিল অস্ট্রেলিয়া
জাতীয়

পল্লবীতে যুবদল নেতা গুলিতে নিহত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ৩:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে মুখোশ ও হেলমেট পরা দুর্বৃত্তরা।

সোমবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে পল্লবীর পুরানো থানার কাছে সি ব্লকের একটি হার্ডওয়্যারের দোকানে এ ঘটনা ঘটে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, কিবরিয়াকে কাছ থেকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাম কিবরিয়া যুবদলের পল্লবী থানার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গোলাগুলিতে গুরুতর আহত অবস্থায় কিবরিয়াকে রাত ৮টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কিবরিয়া আতঙ্কিত অবস্থায় দোকানের একটি দরজা দিয়ে ঢুকে পড়েন। মুহূর্ত পর তিনজন মুখোশ ও হেলমেট পরা ব্যক্তি আরেকটি দরজা দিয়ে দ্রুত প্রবেশ করে। তাদের একজন খুব কাছ থেকে কিবরিয়ার ওপর গুলি চালান। তিনি মাটিতে পড়ে গেলে আরেকজন আরও গুলি করেন। এরপর হামলাকারীরা দ্রুত দোকান ছাড়েন।

কে বা কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

২১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন