সর্বশেষ

সারাদেশ

ভৈরবে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

খাইরুল ইসলাম সবুজ, ভৈরব
খাইরুল ইসলাম সবুজ, ভৈরব

বুধবার, ১১ মার্চ, ২০২৬ ৫:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র রমজান উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (রমজানের ২০তম দিন) বিকেলে ভৈরব প্যালেস পার্টি সেন্টারে ভৈরব উপজেলা শাখার আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, সাংবাদিক ও সুধীজনের উপস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ভৈরব উপজেলার অন্যতম উপদেষ্টা মুফতি আবু মুসা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের টালবাহানা মেনে নেওয়া হবে না। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ এপ্রিল ঢাকার সোহরাওয়ার্দী ময়দানে অনুষ্ঠিতব্য গণসমাবেশ সফল করতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ভৈরব পৌর বিএনপির সভাপতি হাজী মুহাম্মদ শাহীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব পৌর শাখার সাবেক সেক্রেটারি আব্দুল কাইয়ুম, খেলাফত মজলিস ভৈরব উপজেলা সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেল, এনসিপির নেতা শরীফুল হক জয়, রাজনীতিক ইমতিয়াজ আহমদ কাজল, সংগঠনের সহ-সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা কবীর আহমদ, গজারিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক, আগানগর ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা শাহ আলম শিকদার, শিমুলকান্দী ইউনিয়ন সাধারণ সম্পাদক শাহ আলম, যুব মজলিস কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা উসমান গনি এবং খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা সভাপতি মুহাম্মদ মুজাক্কির আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, উলামায়ে কেরাম, সুধীজন এবং সাধারণ মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

৩৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন