সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশজামালপুরে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যের জন্য বেকারিকে জরিমানা
নরসিংদী-সিলেট বদলিতে চিকিৎসক অমান্য, স্বাস্থ্য বিভাগের নীরবতা জনমনে প্রশ্ন
ময়মনসিংহে ব্র্যাকের প্রকল্প পরিদর্শনে জাইমা রহমান
সিলেটে নতুন পুলিশ সুপার: যোগ দিলেন ড. চৌধুরী মো: যাবের সাদেক
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি; রাঙামাটিতে মন্ত্রী দীপেন
বোয়ালমারীতে রাস্তার ইট উধাও, মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
জ্বালানি বকেয়া, ৬ মাস বন্ধ ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স
চাঁদপুরে পোশাক ব্যবসায় আইন লঙ্ঘন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
রংপুরের উন্নয়ন বৈষম্য নিরসনে ডিসির সঙ্গে ৬ এমপি'র মতবিনিময়
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষিকাকে গলা কেটে হত্যা
কুমিল্লায় বাসস প্রধান প্রতিবেদকের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
নড়াইলে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও আকাশপথে অচলাবস্থা, বাতিল ১৪শ' ফ্লাইট

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ ৩:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থার (শাটডাউন) কারণে টানা দ্বিতীয় দিনেও আকাশপথে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

শনিবার (৮ নভেম্বর) একদিনেই দেশজুড়ে ১ হাজার ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল এবং কয়েক হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-এর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারও প্রায় ৭ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছিল। শনিবার সেই সংখ্যা দাঁড়ায় প্রায় ৬ হাজারে।

এফএএ (ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন) জানিয়েছে, বেতন ছাড়া কাজ করা বিমান নিয়ন্ত্রকদের মধ্যে ক্লান্তি ও অনুপস্থিতি বাড়ছে। ফলে নিরাপত্তা নিশ্চিত রাখতে ধীরে ধীরে ফ্লাইট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটির পরিকল্পনা অনুযায়ী, ১৪ নভেম্বর পর্যন্ত ধাপে ধাপে ১০ শতাংশ ফ্লাইট বাতিল করা হবে।

শনিবার সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয় শার্লট/ডগলাস, নিউয়ার্ক লিবার্টি ও শিকাগো ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে। নিউয়ার্ক বিমানবন্দরে গড়ে চার ঘণ্টার বেশি দেরিতে ফ্লাইট অবতরণ করেছে, আর ছাড়তে দেরি হয়েছে প্রায় দেড় ঘণ্টা।

এফএএ জানিয়েছে, পরিস্থিতি আগামী কয়েক দিনে আরও খারাপ হতে পারে। টিএসএ’র (ট্রান্সপোর্টেশন সিকিউরিটি এজেন্সি) ৬৪ হাজার কর্মীরও বড় একটি অংশ বেতন না পাওয়ায় নিরাপত্তা কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে।

এদিকে পরিবহন দপ্তরের মন্ত্রী ডাফি জানিয়েছেন, বাণিজ্যিক ফ্লাইটের চাপ কমাতে ব্যস্ত বিমানবন্দরগুলোয় ব্যক্তিগত জেট চলাচলে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

অচলাবস্থা অবসানে সমাধান খুঁজতে সিনেটররা সপ্তাহান্তেও আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে কংগ্রেসে অর্থায়ন নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের দ্বন্দ্ব না মেটায় এটি এখন মার্কিন ইতিহাসের সবচেয়ে দীর্ঘ শাটডাউন—যার ৩৯তম দিন অতিক্রম করেছে শনিবার।

এ অবস্থায় আমেরিকান এয়ারলাইনস এক বিবৃতিতে দ্রুত সমঝোতায় পৌঁছে শাটডাউন শেষ করার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, অচলাবস্থা অবসান ছাড়া স্বাভাবিক ফ্লাইট পরিচালনা অসম্ভব হয়ে পড়ছে।

 

২৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন