সর্বশেষ

জাতীয়বাগেরহাটে মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে ১৩ জন নিহত, আহত বহু
হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশকুয়াকাটায় বিপন্ন প্রজাতির বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে স্বস্তির বরষা, দেখা মিলল মৌসুমের প্রথম বৃষ্টির
হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার
চাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক
ফরিদপুরে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ
শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
সারাদেশ

সহকর্মীকে হত্যা: পরকীয়ার জেরে পুলিশ দম্পতির মৃত্যুদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ প্রতিনিধি

বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সহকর্মী পুলিশ সদস্যকে পরকীয়ার জেরে হত্যার দায়ে এক পুলিশ দম্পতিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালত।

দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক হারুন-অর রশিদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কনস্টেবল মো. আলাউদ্দিন ও তার স্ত্রী কনস্টেবল নাসরিন নেলী। আলাউদ্দিনের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভবানীপুর এলাকায়।

মামলার নথি অনুযায়ী, ২০১৪ সালে কনস্টেবল নাসরিন নেলীর সঙ্গে সহকর্মী কনস্টেবল সাইফুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জের ধরেই ঘটে হত্যাকাণ্ড। ২০১৪ সালের আগস্ট মাসে ময়মনসিংহ শহরের কাঁচিঝুলি এলাকায় নেলীর ভাড়া বাসায় পরিকল্পিতভাবে সাইফুল ইসলামকে হত্যা করা হয়।

হত্যার পর লাশ গুমের চেষ্টা করতে গিয়ে ধরা পড়েন অভিযুক্ত দম্পতি। বস্তাবন্দি করে মরদেহ সরিয়ে নেওয়ার সময় নগরীর টাউন হল মোড়ে পুলিশের তল্লাশিতে তারা হাতেনাতে আটক হন।

এ ঘটনায় নিহত সাইফুল ইসলামের মা মোছা. মুলেদা বেগম ২০১৪ সালের ১৩ আগস্ট ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় আলাউদ্দিন, নাসরিন নেলীসহ অজ্ঞাত আরও দুজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার আদালত দণ্ডপ্রাপ্তদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

এদিন ময়মনসিংহের আদালতে আরেকটি হত্যা মামলার রায়ও ঘোষণা করা হয়। ২০২২ সালে তারাকান্দা থানার স্বর্ণ চুরি নিয়ে বিরোধের জেরে সংঘটিত হত্যা মামলায় দায়রা জজ আদালত-৪-এর বিচারক জয়নাব বেগম এক আসামিকে মৃত্যুদণ্ড এবং অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

২০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন